শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ড্রেন দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান: জরিমানাসহ উচ্ছেদ নির্দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৪১ সময় দেখুন
ড্রেন দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান: জরিমানাসহ উচ্ছেদ নির্দেশ

কক্সবাজার সদর (প্রতিনিধি):
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম লার পাড়া এলাকায় পানি চলাচলের প্রশস্ত ড্রেনটি দখল করে নির্মাণ করা হয়েছিল দোকান, গ্যারেজ ও বসতঘর। স্থানীয় কিছু ব্যক্তি ড্রেনের স্লাবের উপর স্থায়ীভাবে ঢালাই দিয়ে এসব স্থাপনা নির্মাণ করে ড্রেনটির স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত করছিলেন।

ফলে বর্ষাকালে ড্রেনের পানি রাস্তায় ছড়িয়ে পড়ে যানচলাচল অনুপযোগী হয়ে পড়ে। এতে করে সাধারণ জনগণ, বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে।

স্থানীয়ভাবে একাধিকবার সমস্যার সমাধানের চেষ্টা করা হলেও আশানুরূপ ফল না মেলায় কিছু সচেতন ব্যক্তি নিজেদের উদ্যোগে ড্রেনের উপর নির্মিত স্থাপনা সরিয়ে নেন। কিন্তু কয়েকজন দখলদার স্থাপনা সরাতে অপারগতা প্রকাশ করেন।

এ প্রেক্ষিতে ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার বিকেল ৫টা হতে ৬টা ৫৫ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাবা নীলুফা ইয়াসমিন চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি)।

অভিযানে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ অনুযায়ী চারজন অবৈধ দখলদারকে ১০,০০০ টাকা করে মোট ৪০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে নিজ নিজ স্থাপনা অপসারণ করে ড্রেন উন্মুক্ত করার নির্দেশ প্রদান করা হয়।

অভিযান চলাকালে এলাকাবাসী প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর