শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিতে এলো নতুন নেতৃত্ব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৯৩ সময় দেখুন
তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিতে এলো নতুন নেতৃত্ব


তিতুমীর কলেজ করেসপন্ডেন্ট

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সংগঠনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক হয়েছেন আমার সংবাদের স্টাফ রিপোর্টার রাব্বি হোসেন। এছাড়া অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সারাবাংলা ডটনেটের নিফাত সুলতানা মৃধা।

বুধবার (১৬ মার্চ) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনারে স্বাস্থবিধি মেনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহসভাপতি পদে সময়ের আলোর মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন সোহাগ, সাংগঠনিক সম্পাদক পদে স্বদেশ প্রতিদিনের শাহাদাত হোসেন নিশাদ, দফতর সম্পাদক পদে সংবাদের সাহেদুজ্জামান সাকিব নির্বাচিত হন।

এই নির্বাচনে প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সংবাদের মামুনুর রশিদ। এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন পূর্ব পশ্চিম নিউজের মামুনুর রহমান হৃদয় ও রাইজিং বিডির বিনায়েক রহমান কৃর্তী।

সতিকসাসের এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার, এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির, চ্যানেল ২৪-এর সিনিয়র ক্রাইম রিপোর্টার (সার্চলাইট) শাহরিয়ার আরিফ, সতিকসাসের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ রেজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ। নির্বাচন কমিশনের সমন্বয়কের দায়িত্ব পালন করেন সতিকসাসের সাবেক সভাপতি সারাবাংলা ডটনেটের শামীম হোসেন শিশির।

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস) প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। কলেজটিতে এবারই প্রথমবারের মতো কোনো সহ-শিক্ষামূলক সংগঠনের কোনো নির্বাচন অনুষ্ঠিত হলো।

সারাবাংলা/এনএসএম/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর