মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১১৫ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানিগুলো হলো- সায়হাম কটন মিলস লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সায়হাম কটনের দীর্ঘমেয়াদী ‘এ১’ এবং স্বল্প মেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-৩’। কোম্পানিটির ৩০ জুন, ২০২২-২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড।

লাফার্জহোলসিমের দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্প মেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-১ । কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আনুষাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড

সামিট অ্যালায়েন্সের দীর্ঘমেয়াদী ‘এএ২’ এবং স্বল্প মেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-২ । কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ থেকে ৩১ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আনুষাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর