বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
Koffee With Karan 9: Janhvi Kapoor, Varun Dhawan Shoot Episode; Arjun Kapoor Makes A Cameo? | Exclusive | Bollywood News Ex-Pakistan batter calls India ‘arrogant’ as he defends Mohsin Naqvi after Asia Cup trophy row | Cricket News ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী সহকারী প্রধান শিক্ষক মহসীনের বিরুদ্ধে ছাত্রীকে পিটিয়ে অজ্ঞান করার অভিযোগ রায়পুরে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ স্মার্টফোনের স্লো চার্জিং দূর করার সহজ উপায় প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ মা‌র্কিন দূতাবাসের কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

ত্রাণ নিয়ে গোসাবার পথে, রুদ্ধগতি লঞ্চে বসে লাইভ শেষেই মরা গাঙে এল জোয়ার– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩১৯ সময় দেখুন
ত্রাণ নিয়ে গোসাবার পথে, রুদ্ধগতি লঞ্চে বসে লাইভ শেষেই মরা গাঙে এল জোয়ার– News18 Bangla


কলকাতা : ইয়াসত্রাণ নিয়ে এ বার ইমন ও তাঁর সহযোগীদের গন্তব্য গোসাবা ৷ শনিবার দুপুরে গোসাবার পথে লঞ্চে বসেই ফেসবুক লাইভ করেন গায়িকা ৷ সে সময় কচুখালি এলাকায় আটকে গিয়েছিল তাঁদের লঞ্চ ৷ ইমন জানান, গত চার ঘণ্টা ধরে তাঁদের যাত্রা জারি গন্তব্যের উদ্দেশে ৷ কিন্তু দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় ভাটার সময়ে ৷ জোয়ারের জন্য অপেক্ষা ছাড়া উপায় ছিল না ৷

রুদ্ধগতি লঞ্চে বসেই লাইভে তাঁর হিতৈষীদের ধন্যবাদ জানান ইমন ৷ চাল, ডাল এবং শুকনো খাবার নিয়ে তাঁরা যাচ্ছিলেন গোসাবা এলাকার কমিউনিটি কিচেনের দিকে ৷ সেখানে তাঁরা পৌঁছে দেবেন প্রয়োজনীয় শুকনো রসদ ৷ নদীর দুপাশে বিধ্বস্ত অস্থায়ী শিবিরগুলিকে দেখান ইমন ৷ সেখানকার মানুষজনের বন্ধুর জীবন ভুলতে পারছেন না গায়িকা ৷ লাইভে ইমন আলাপ করিয়ে দেন তাঁর সহযোগীদের সঙ্গেও ৷

ট্রোলিং উড়িয়ে গত কয়েক দিন ধরেই ইয়াসবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি করছেন ইমন ৷ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তমলুক, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ৷ শুভেচ্ছার পাশাপাশি উড়ে এসেছে যথেচ্ছ ট্রোলিং ৷ শুনতে হয়েছে, পরের বার নির্বাচনে দাঁড়াবেন তিনি ৷ তাই এত জনসেবা ৷ কিন্ত ইমন ট্রোলিংকে ভয় পান না ৷ কারণ তিনি বিশ্বাস করেন, ‘ভাল রাখাটা একটা আর্ট ৷ সেটা সবাই পারে না৷’ তাই তিনি সরে আসেননি ত্রাণবণ্টন থেকে ৷ শুধু মানুষের বিপন্নতাই নয় ৷ তাঁকে ছুঁয়ে গিয়েছে পথকুকুরের সমস্যাও ৷ তিনি তাদের খাবার বিলির ব্যবস্থা করেছেন ৷ রক্তদান করেছেন থ্যালাসেমিয়া রোগী জন্য ৷ সেখানেও শুনতে হয়েছে, রক্তদান করে তার ছবি শেয়ার করার কী হয়েছে? বা, উল্কি করালে কি রক্তদান করা যায়?—এরকম অসংখ্য প্রশ্ন ৷

তাঁকে ঘিরে ট্রোলিং পর্ব শুরু হয়েছিল ‘সারেগামাপা’ ফাইনালের সময় থেকেই৷ অভিযোগ উঠেছিল, তিনি প্রভাব খাটিয়েছেন বিজয়ী নির্ধারণ করার ক্ষেত্রে ৷ তাঁর বিরুদ্ধে পুরনো সেই ক্ষোভ এখনও উগরে দিচ্ছেন নেটিজেনদে একাংশ ৷ সম্প্রতি ইমন লাইভ করেছেন ‘বাড়িয়ে দাও তোমার হাত’ শীর্ষক অনুষ্ঠান নিয়ে ৷ করোনা ও ইয়াস ত্রাণে ব্যবহার করা হবে এই অনলাইন কনসার্টের টিকিট বিক্রির টাকা ৷ সেখানে গান গাইবেন ইমনও ৷ সেই সংক্রান্ত পোস্টের নীচেও কেউ কেউ কমেন্ট করেছেন সারেগামাপা বিতর্ককে টেনে ৷

শত ট্রোলিং সত্ত্বেও ইমন তাঁর লক্ষ্যে অবিচল ৷ শনিবার লাইভের মধ্যে মরা গাঙে এল জোয়ারের জল ৷ আর, ‘জয় মা’ বলে তরী তো সেই কবেই ভাসিয়েছেন ইমন ৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর