বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৫৬ সময় দেখুন


ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল মুসাব্বির মাকিন (১৩)। স্কুলের ৭ম শ্রেণিতে পড়ত সে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মাকিনের শ্বাসনালীসহ শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় ছিল সে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, এদিন সকালে তাসমিন আফরোজ আয়মান (১০) নামে আরও শিক্ষার্থী মারা গেছে। এ নিয়ে ঘটনাটিতে বার্ন ইনস্টিটিউটে ১৫ জনের মৃত্যু হলো।

মৃত মাকিনের বাবা মো. মহসিন বলেন, ‘আমার ছেলে মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণিতে পড়তো। আমাদের বাসা গাজীপুর সদরের বড়বাড়ি এলাকায়। সেখান থেকেই নিয়মিত দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে যাতায়াত করত। দুই সন্তানের মধ্যে ছোট ছিল মাকিন।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর