বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

দর কমার শীর্ষে সোনারগাঁ টেক্সটাইল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১১০ সময় দেখুন


নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৮টির বা ৩১.৫৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে।

কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁ টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবসে সোনারগাঁ টেক্সটাইল শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৭ টাকা। অর্থাৎ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ৮.৬৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ডায়িংয়ের ৬ দশমিক ৮৯ শতাংশ, ফু-ওয়াং সিরামিকসের ৬ দশমিক ৫৯ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ৪৬ শতাংশ, প্রাইমটেক্সের ৬ দশমিক ৪১ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৬ দশমিক ১৫ শতাংশ, ডমিনেজ স্টিলের ৬ দশমিক শূন্য ৪ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৫ দশমিক ৭৬ শতাংশ, শ্যামপুর সুগারের ৫ দশমিক ৫৩ শতাংশ এবং মাইডাস ফাইন্যান্সের ৪ দশমিক ৯১ শতাংশের শেয়ার দর কমেছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর