বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

দর পতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২৮৪ সময় দেখুন
দর পতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার, ডিসেম্বর (২৬) শেয়ার দর পতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড এর শেয়ার মূল্য হ্রাস পেয়েছে ১৫.১৭ শতাংশ। গত সপ্তাহের শেষ কার্য দিবসে কোম্পানিটির ক্লোজিং প্রাইস ছিলো ৩৩২২.১০ টাকা, আজকের ওপেনিং প্রাইস ৩১৯০ টাকা এবং ক্লোজিং প্রাইস ২৮১৮.২০ টাকা। আজকের শেয়ার দর ওঠানামা হয় সর্বনিম্ন ২৭৮০ টাকা এবং সর্বোচ্চ ৩২০০ টাকায়। কোম্পানিটি ৩৭৭১ বারে ৪৪ হাজার ৬৪৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৩১ লক্ষ ২০ হাজার টাকা। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর ওঠানামা করে সর্বনিম্ন ৯৫৩.১০ টাকা এবং সর্বোচ্চ ৩৭৮০ টাকায়। কোম্পানিটি বিগত ৫ বছরে নগদ লভ্যাংশ্য দিয়েছে যথাক্রমে ২০২০ সালে ৩০ শতাংশ, ২০২৯ সালে ১০০ শতাংশ, ২০১৮ সালে ১০০ শতাংশ, ২০১৭ সালে ১০০ শতাংশ এবং ২০১৬ সালে ১০০ শতাংশ। কোম্পানিটি ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকা ভুক্ত হয়ে বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে ফু-ওয়াং ফুডস লিমিটেড ৬.৯২ শতাংশ, এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড ৬.৭৪ শতাংশ, স্টাইলক্রাফট লিমিটেড ৬.৬৯ শতাংশ,  লিব্রা ইনফিউশনস লিমিটেড ৬.১৪ শতাংশ, তাল্লু স্পিনিং মিলস্‌ লিমিটেড ৬.০৬ শতাংশ, প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড ৫.৯৫ শতাংশ, সাভার রিফ্র্যাকটরিজ লিমিটেড ৫.৯৪ শতাংশ, রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ৫.৭৯ শতাংশ এবং এডিএন টেলিকম লিমিটেড এর দর ৫.৭৬ শতাংশ হ্রাস পেয়েছে ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর