বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

দর পতনের শীর্ষে উঠে এসেছে ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৩০৯ সময় দেখুন
দর পতনের শীর্ষে উঠে এসেছে ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স – Corporate Sangbad


শেয়ার বাজার


টপটেন

নিজস্ব প্রতিবেদক: আজ সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ৯ দশমিক ১৮ শতাংশ। গতকাল ৯.৮০ টাকা ক্লোজিং প্রাইস হলেও আজ বৃহস্পতিবারে কোম্পানিটির শেয়ার দর নেমে আসে এবং আজকের ওপেনিং ও ক্লোজিং প্রাইস একই ৮.৯০টাকা থাকতে দেখা গেছে। পুঁজি বাজারে এ ক্যাটগরিতে থাকা এই কোম্পানিটি ২০১৬ সালে তালিকাভুক্ত হয়। ২০২১ সালে কোম্পানিটি ১৫% ডিভিডেন্ড ঘোষনা করে, কোম্পানির এবছর ইপিএস ২.১৩ টাকা এবং নেট এসেট ভ্যালু ১৪.৬৩ টাকা। কোম্পানিটি ১৭ বারে ২২ হাজার ৮৯৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ টাকা। গত এক বছরে এই কেম্পানির শেয়ার ৬.৪০ টাকা থেকে ১১.৮০ টাকায় ওঠানামা করেছে।

তালিকায় ২য় স্থানে থাকা জিল বাংলা সুগারের শেয়ার দর আজ কমেছে ৮ দশমিক ৬৪ শতাংশ। জিলবাংলার শেয়ার গতকালের ক্লোজিং প্রাইস ছিলো ১১৩.৪০ টাকা আর আজকের ক্লোজিং প্রাইস হয় ১০৩.৬০ টাকা যদিও এলটিপি ১১২.৯০ টাকা হতে দেখা যায়। ১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির কোম্পানিটি আজ ৬১ বারে ২ হাজার ৬১৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা। গত এক বছরে ৮২.৫০ টাকা থেকে ২০৯ টাকা পর্যন্ত ওঠানামা করেছে জিলবাংলার শেয়ার দর।

তালিকার ৩য় স্থানে থাকা অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আজ কমেছে ৪ দশমিক ৮৭ শতাংশ। গতকালের ক্লোজিং প্রাইস ছিলো ১৬.৪০ টাকা আর আজকের ক্লোজিং প্রাইস হয় ১৫.৬০ টাকা যদিও আজকের এলটিপি ছিলো ১৬.৩০ টাকা। জেড ক্যাটাগরির এই কোম্পানিটি ১২৭ বারে ৯৩ হাজার ৫৪৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ লাখ ১০ হাজার টাকা। ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটির শেয়ার মূল্য গত এক বছরে ৭.৪০টাকা থেকে ২৪.৫০টাকা পর্যন্ত ওঠানামা করে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রহিম টেক্সটাইলের ৪.৬৮ শতাংশ, এমারেল্ড অয়েলের ৩.৩৬ শতাংশ, ডেল্টা লাইফের ৩.১১ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ২.৯৫ শতাংশ, জাহিনটেক্সের ২.৮৫ শতাংশ, সাভার রিফ্রেক্টরীজের ২.৭৪ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টের ২.৭৩ শতাংশ কমেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর