নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার, (১১ জানুয়ারি ২০২২) শেয়ার দর পতনের শীর্ষে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড এর আজকের শেয়ার মূল্য হ্রাস পেয়েছে ৬.৯০ শতাংশ। কোম্পানিটির গতকালের ক্লোজিং প্রাইস ১১.৬০ টাকা, আজকের ওপেনিং প্রাইস ১১.৩০ টাকা এবং ক্লোজিং প্রাইস ১০.৮০ টাকা। আজকের শেয়ার লেনদেন হয় সর্বনিম্ন ১০.৭০ টাকা এবং সর্বোচ্চ ১১.৪০ টাকায়। কোম্পানিটি ৭০৩ বারে ১১ লাখ ৯২ হাজার ৯৩১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩১ লক্ষ ১০ হাজার টাকা। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর ওঠানামা করে সর্বনিম্ন ৮.৬০ টাকা এবং সর্বোচ্চ ১৭.৮০ টাকায়। কোম্পানিটি ২০২০ সালে ডিভিডেন্ড দিয়েছে ০.২৫ শতাংশ, ২০১৯ সালে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ২০১৫ সালে ১০ শতাংশ ক্যশ ডিভিডেন্ড এবং ২০১৪ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে মার্কেটের বি ক্যাটাগরিতে অবস্থান করছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৫.২ শতাংশ, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫.১৫ শতাংশ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫.০৩ শতাংশ, রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড ৪.১০ শতাংশ, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি ৪.৬৯ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স ৪.৫৫ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৪.৪৮ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪.৪৫ শতাংশ এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর দর ৪.৪৪ শতাংশ হ্রাস পেয়েছে ।






