নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার, (২৯ ডিসেম্বর) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দা ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
দা ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি এর আজকের শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে ৯.৩৯ শতাংশ। কোম্পানিটির গতকালের ক্লোজিং প্রাইস ২১.৩০ টাকা। আজকের ওপেনিং প্রাইস ২২.৩০ টাকা এবং ক্লোজিং প্রাইস ২৩.৩০ টাকা। আজকের শেয়ার হাত বদল হয় সর্বনিম্ন ২২.১০ টাকা এবং সর্বোচ্চ ২৩.৪০ টাকায়। কোম্পানিটি ১ হাজার ১৩৪ বারে ৩৬ লক্ষ ৬ হাজার ৪১৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৪০ লক্ষ ৮০ হাজার টাকা। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর ওঠানামা করে সর্বনিম্ন ৬.৯০ টাকা এবং সর্বোচ্চ ২৯.৫০ টাকায়। কোম্পানিটি ২০২০ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ্য দিয়েছে। কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকা ভুক্ত হয়ে বর্তমানে বি ক্যাটাগরিতে অবস্থান করছে ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড ৮.৮২ শতাংশ, এটলাস বাংলাদেশ লিমিটেড ৮.৭৮ শতাংশ, ফাইন ফুডস লিমিটেড ৭.৭৯ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেড ৬.৭ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ লিমিটেড ৬.৪ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ৫.৯৬ শতাংশ, ফার্মা এইডস লিমিটেড ৬.৪৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড ৫ শতাংশ এবং ডেফোডিল কম্পিউটারস্ লিমিটেড ৪.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।






