নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার, (৪ জানুয়ারি ২০২২) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর আজকের শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটির গতকালের ক্লোজিং প্রাইস ৬৩ টাকা। আজকের ওপেনিং প্রাইস ৬৪ টাকা এবং ক্লোজিং প্রাইস ৬৯.৩ টাকা। আজকের শেয়ার হাত বদল হয় সর্বনিম্ন ৬৩.৫ টাকা এবং সর্বোচ্চ ৬৯.৩ টাকায়। কোম্পানিটি ১ হাজার ৭২৩ বারে ২৫ লক্ষ ৫৩ হাজার ৩৮৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ৩২ লক্ষ ৮০ হাজার টাকা। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর ওঠানামা করে সর্বনিম্ন ৩৬.১০ টাকা এবং সর্বোচ্চ ৭৪.৯০ টাকায়। কোম্পানিটি বিগত ৪ বছরে লভ্যাংশ দিয়েছে যথাক্রমে ২০১৯ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ২০১৮ সালে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ২০১৭ সালে ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, এবং ২০১৬ সালে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড। কো¤পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকা ভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ১০ শতাংশ, রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৯.৯৪ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড ৯.৯১ শতাংশ, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড ৯.৮৫ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড ৯.৭৯ শতাংশ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৯.৫৯ শতাংশ, এ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড ৮.৭ শতাংশ, ওরিয়ন ফার্মা লিমিটেড ৭.৮৯ শতাংশ এবং তৌফিকা ফুডস অ্যান্ড লোভেলো আইস-ক্রিম পিএলসি ৯.৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।






