নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার, (১৩ জানুয়ারি) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রংপুর ফাউন্ড্রী লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
রংপুর ফাউন্ড্রী লিমিটেড এর আজকের শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে ৯.৯৮ শতাংশ। কোম্পানিটির গতকালের ক্লোজিং প্রাইস ১৮৮.৩০ টাকা, আজকের ওপেনিং প্রাইস ১৯১ টাকা এবং ক্লোজিং প্রাইস ২০৭.১০ টাকা। আজকের শেয়ার লেনদেন হয় সর্বনিম্ন ১৯১ টাকা এবং সর্বোচ্চ ২০৭.১০ টাকায়। কোম্পানিটি ১ হাজার ৮৩৩ বারে ৫ লাখ ৭৯ হাজার ৬০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৭৭ লক্ষ ৩০ হাজার টাকা। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর ওঠানামা করে সর্বনিম্ন ১১৯.৩০ টাকা এবং সর্বোচ্চ ২০৭.১০ টাকায়। কোম্পানিটি ১৯৯৯ সালে পুঁজিবাজারে তালিকা ভুক্ত হয়ে বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ৯.৯৬ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৯.৯৬ শতাংশ, এ্যাপেক্স ফুডস লিমিটেড ৯.৯৫ শতাংশ, দি পেনিনসুলা চিটাগং লিমিটেড ৯.৯২ শতাংশ, জেমিনী সী ফুড লিমিটেড ৮.৭৫ শতাংশ, এ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড ৮.৭৪ শতাংশ, এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড ৮.৬৯ শতাংশ, ওয়াটা কেমিক্যালস লিমিটেড ৭.৯২ শতাংশ, এবং আমান কটন ফাইবার্স লিমিটেড ৬.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।






