বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

দর বৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স পতনের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩০ সময় দেখুন
দর বৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স পতনের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার, (০৬ ফেব্রুয়ারি) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ইন্সুরেন্স লিমিটেড এবং দর হ্রাসের শীর্ষে এসেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

রিলায়েন্স ইন্সুরেন্স লিমিটেডের আজকের শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে ৯.৯৫ শতাংশ। কোম্পানিটির গত শপ্তাহের শেষ কার্যদিবসে ক্লোজিং প্রাইস ছিলো ৮৫.৪০ টাকা, আজকের ওপেনিং প্রাইস ৮৬.৫০ টাকা এবং ক্লোজিং প্রাইস ৯৩.৯০। কোম্পানিটির  আজকের শেয়ার লেনদেন শুরু হয় সর্বনিম্ন ৮৬.৫০ টাকা থেকে সর্বোচ্চ ৯৩.৯০ টাকায়। আজকে কোম্পানিটি ৪৩০ বারে ৩ লাখ ৬২ হাজার ৬৮২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর ওঠানামা করে সর্বনিম্ন ৪৮.৬০ টাকা থেকে সর্বোচ্চ ১৩৭ টাকায়। কোম্পানিটি গত ৫ বছরে লভ্যাংশ প্রদান করেছে ২০২০ সালে ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ২০২৯ সালে ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ২০১৮ সালে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড, ২০১৭ সালে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড, এবং ২০১৬ সালে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড । কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকা ভুক্ত হয়ে বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে ।

তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ৯.৯৪ শতাংশ, দি এক্‌মি ল্যাবরেটরিজ লিমিটেড ৯.৯৪ শতাংশ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লি. ৯.৮৭ শতাংশ, তসরিফা ইন্ডান্ট্রিজ লিমিটেড ৯.৭৮ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৯.৭৮ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড ৮.৪৬ শতাংশ, কাট্টালি টেক্সটাইল লিমিটেড ৮.৪৩ শতাংশ, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স লি: ৭.৮৩ শতাংশ, প্রগতি ইন্সুরেন্স লি: ৬.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অপরদিকে পতনের শীর্ষে অবস্থান করা বিডি থাই অ্যালুমিনিয়ামের আজকের শেয়ার দর কমেছে ৬.৪৫ শতাংশ। গত শপ্তাহের শেষ কার্য দিবসে কোম্পানিটির ক্লোজিং প্রাইস ছিলো ২১.৭০ টাকা। আজকে কোম্পানিটির ওপেনিং প্রাইস ২০.৪০ টাকা। আজকের শেয়ার লেনদেন হয় সর্বোনিম্ন ১৯.৬০ টাকা থেকে সর্বোচ্চ ২০.৫০ টাকায়। এসময় কোম্পানিটি ১২৭৭ বারে ২২ লাখ ৮৩ হাজার ৫২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করে সর্বনিম্ন ১৭.৭০ টাকা থেকে সর্বোচ্চ ৩১.৫০ টাকায়। কোম্পানিটি গত ৪ বছরে লভ্যাংশ প্রদান করেছে ২০২১ সালে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ২০২০ সালে ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড, ২০১৮ সালে ৭.৫ শতাংশ স্টক ডিভিডেন্ড, ২০১৭ সালে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড, ২০১৬ সালে এবং ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানিটি ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকা ভুক্ত হয়ে বর্তমানে বি ক্যাটাগরিতে অবস্থান করছে ।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লি: ৫.৪৮ শতাংশ, লিব্রা ইনফিউশনস লি. ৫.৪৭ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড ৫.৪৪ শতাংশ, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ৪.৭৪ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৪.৩২ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেড ৪.০৬ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পস লি ৩.৮ শতাংশ, অগ্নি সিস্টেমস লি ৩.৭২ শতাংশ, এবং ইয়াকিন পলিমার লিমিটেড ৩.৬৫ শতাংশ হ্রাস পেয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর