নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২২ সেপ্টেম্বর) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৯টির বা ৫৫.৫৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের শেয়ারের দর কমেছে সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস দেশ গার্মেন্টসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮২.২০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৬৪.৪০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১৭.৮০ টাকা বা ৬.৩০ শতাংশ কমেছে। এর মাধ্যমে দেশ গার্মেন্টস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৬.১৬ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.৭৫ শতাংশ, ইবনে সিনার ৫.৩০ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৫.০১ শতাংশ, আইএলএফএসএলের ৪.৯০ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৪.৮৩ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪.১৭ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৪.১৭ শতাংশ এবং সিনোবাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৪২ শতাংশ কমেছে।






