শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News

দামুড়হুদায় মাটির নিচে মিলল ব্রিটিশ আমলের রুপির ভাণ্ডার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ সময় দেখুন
দামুড়হুদায় মাটির নিচে মিলল ব্রিটিশ আমলের রুপির ভাণ্ডার

সাব্বির আলিম দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তঘেঁষা কার্পাসডাঙ্গায় দোকানঘর নির্মাণের জন্য মাটি কাটতে গিয়ে হঠাৎ আবিষ্কৃত হয়েছে ইতিহাসের টুকরো। একটি পিতলের কলস ভরা প্রায় ২২ কেজি ওজনের রুপার মুদ্রা উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ব্রিটিশ আমলের ভারতীয় রুপি। আজ শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে।

স্থানীয় সূত্র জানাযায়, উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের দিলু মণ্ডলের ছেলে সহিদুল ইসলাম বাজারের সাইকেল হাটসংলগ্ন জমিতে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটছিলেন। খননকালে মেশিনের সাথে উঠে আসে একটি ভারী কলস। সেটি খুলে দেখা যায় কলস ভর্তি ঝকঝকে রুপার কয়েন।

খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ ভিড় জমায়। পরে দামুড়হুদা মডেল থানার অধীনে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কলস ও কয়েনগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে কয়েনগুলোর ওজন করলে দেখা যায় সেগুলোর মোট ওজন দাঁড়ায় প্রায় ২১ কেজি ৯০০ গ্রাম।

সহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান মানিক বলেন,আমরা জমিতে দোকানঘর নির্মাণের জন্য কাজ করছিলাম। হঠাৎ ড্রেজারের সাথে কলসটি উঠে আসে। ভেতরে কয়েন দেখে আমরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়ি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেই।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, খবর পায়েই আমরা পুলিশ পাঠাই। স্থানীয়দের সামনে কলস খোলা হয় এবং কয়েনগুলোর ওজন করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ব্রিটিশ শাসনামলের ভারতীয় রুপি। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়রা বলছেন মুদ্রাগুলো সম্ভবত ১৮৬৫ সাল থেকে ১৯১০ সালের কোনো সময়ের হতে পারে। এ আবিষ্কার স্থানীয় জনমনে ব্যাপক উৎসাহ ও কৌতূহলের সৃষ্টি করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর