রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

দায়িত্ব পালনকালে কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার হবে না: ওসি ওবায়দুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৬ সময় দেখুন
দায়িত্ব পালনকালে কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার হবে না: ওসি ওবায়দুর

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের মেলান্দহ থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেছেন তার দায়িত্বকালীন কোনো নিরীহ মানুষ কখনোই হয়রানির শিকার হবেন না। পুলিশের কাজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। তাই কাউকে অযথা হয়রানি নয়, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত ওসি সাংবাদিকদের পুলিশ প্রশাসনের সহযোগী শক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সাংবাদিক ও পুলিশের লক্ষ্য একই অপরাধ দমন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ সমাজ গঠন। তাই পারস্পরিক সহযোগিতা বাড়লে এলাকায় আইনশৃঙ্খলার উন্নতি আরও সুদৃঢ় হবে।

ওসি ওবায়দুর রহমান মাদক, জুয়া, ইভটিজিং, গোষ্ঠীগত বিরোধ ও সংঘর্ষ নিরসনে কঠোর অবস্থানের কথা স্পষ্টভাবে ব্যক্ত করে বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। যে কোনো মূল্যে এসব অপরাধ দমন করা হবে। কেউ প্রভাব খাটাতে চাইলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

সভায় উপস্থিত ছিলেন মেলান্দহ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্নেহাশিষ রায়, সেকেন্ড অফিসার এসআই আজিজ।

এছাড়াও উপস্থিত ছিলেন, মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি আজম খান, সম্পাদক মো. রমজান, মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও এনটিভি অনলাইন ও বার্তা২৪.কম প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদ, কোষাধ্যক্ষ ইমরান মাহমুদ, রোমান আহমেদ, রবিউল ইসলাম, মমিনুল ইসলাম, মাজাহারুল ইসলাম;
রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক মুত্তাছিম বিল্লাহ, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান রতন, সাংবাদিক রুহুল আমিন রাজু, আব্দুল হাই, মো.উজ্জ্বল , হাফিজুর রহমান, বাকিরুল ইসলাম, সাজ্জাদ হোসেন শাহীন, মফিদুল ইসলাম মধুসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

সভা শেষে সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নতুন ওসির নেতৃত্বে মেলান্দহ থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর