বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

দুদকের মামলায় কর্ণফুলী গ্যাসের দুই কর্মকর্তাকে কারাগারে প্রেরণ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩০৯ সময় দেখুন
দুদকের মামলায় কর্ণফুলী গ্যাসের দুই কর্মকর্তাকে কারাগারে প্রেরণ – Corporate Sangbad



চট্টগ্রাম প্রতিনিধি: নগরের পাঁচলাইশ থানাধীন ষোলশহর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সারওয়ার হোসেন ও সাবেক কর্মকর্তা মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে দুদক।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সকাল ১১টার দিকে দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম কোর্টের পরিদর্শক (প্রসিকিউশন) ইমরান হোসেন জানান, দুদক সম্মিলিত-১ এর কর্মকর্তা শরীফ উদ্দীন বাদি হয়ে মামলা করেছেন। ওই মামলায় তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

শিকলবাহা ও শাহমীরপুর পুলিশ ফাঁড়ির দুই আইসি’র বদলি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর