শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

দূর্গাপুরে জোরপূর্বক কৃষি জমিতে পুকুর খননের অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ২১৬ সময় দেখুন
দূর্গাপুরে জোরপূর্বক কৃষি জমিতে পুকুর খননের অভিযোগ

লিয়াকত হোসেন, রাজশাহীঃ রাজশাহী দূর্গাপুর উপজেলার বখতিয়ারপুর ডিগ্রী কলেজের পিছনে জোরপূর্বক কৃষি জমি দখল করে পুকুর খননের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগটি উঠেছে ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল সাদাত নজুম এর বিরুদ্ধে। পুকুর বন্ধে নজুমসহ তাঁর অন্যান্য অনুসারের বিরুদ্ধে রাজশাহী জেলা প্রশাসক ও দূর্গাপুর নির্বাহী অফিসারে দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না। এর প্রতিবাদে ইউনিয়নের কৃষকরা মানববন্ধনসহ কঠোর কর্মসূচী দেবেন বলে অভিযোগ কারীরা বলেন।

এই পুকুর খনন বন্ধ রাখার জন্য কৃষক মজিবর রহমান গত মার্চ মাসের ২৮ তারিখ রাজশাহী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েছেন। অভিযোগে তাতে তিনি উল্লেখ করেন বখতিয়ারপুর (লক্ষণখলসী) মৌজার ১নং নকশার সব জমি বিভিন্ন লোকের নিকট হতে লীজ গ্রহন করে পানি নিষ্কাশনের জন্য নালা না রাখিয়া বখতিয়ারপুর গ্রামের আকবর আলীর ছেলে গোলাম কিবরিয়া রাজু, আতাউর রহমানের ছেলে মাসুদ রানা, মসলেম উদ্দিনের ছেলে মফিজুল ও জায়গীরপাড়া গ্রামের নাজমুল শাহাদত নজমু পুকুর খনন করছেন।

এই পুকুর খনন করলে ৩৫০বিঘা ধানী জমি ও ৫০ থেকে ৬০ জনের পান বরজ নষ্ট হবে। সেইসাথে জমির মালিকগণ পথে বসে যাবে বলে উল্লেখ করেন। এই পুকুর খনন দ্রুত বন্ধ করার জন্য প্রশাসনের নিকট অনুরোধ করেন তিনি। মজিবর আরো বলেন, সরকারীভাবে আবাদী জমি নষ্ট করে পুকুর খনন করার প্রতি সরকারী নিষেধাজ্ঞা থাকলেও খোদ সরকারী দলের নেতা মানছেনা এই নিষেধাজ্ঞা। এই পুকুর খনন বন্ধে কৃষকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর