বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

দেশের প্রথম ডিজিটাল দৈনিক পত্রিকা নয়া শতাব্দীর যাত্রা শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩০০ সময় দেখুন
দেশের প্রথম ডিজিটাল দৈনিক পত্রিকা নয়া শতাব্দীর যাত্রা শুরু


যাত্রা শুরু করলো দেশের প্রথম ডিজিটাল জাতীয় দৈনিক নয়া শতাব্দী। গত ১১ ডিসেম্বর শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দৈনিক নয়া শতাব্দী পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পত্রিকার উদ্বোধন ঘোষণা করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ।

উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি গোলাম দস্তগীর গাজী বলেন, ‘সাংবাদিকগণ জাতিকে সঠিক পথ দেখায়। আমরা নয়া শতাব্দীর কাছ থেকে সঠিক খবরগুলো পাব বলে আশা করি।’

বক্তব্যে পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাঈম সালেহীন বলেন, ‘১২ পাতার পত্রিকায় সব খবর দেওয়া সম্ভব নয় বলে নয়া শতাব্দী পত্রিকা ও ওয়েবের মধ্যে সরাসরি ডিজিটাল কানেকশন থাকবে। একই সঙ্গে আমরা একটা ডিজিটাল কর্নার করেছি যার প্রতিটি সেগমেন্ট স্ক্যান করে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন। বিজ্ঞাপনের ক্ষেত্রে কিউআর কোডের মাধ্যমে সহজেই স্বল্প খরচে বিজ্ঞাপন দিতে পারবেন।’

নয়া শতাব্দীর প্রকাশক মোহাম্মদ ওয়ালিউর রহমান বলেন, ‘করোনা পরিস্থিতিতে দেশে যখন অনেক পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে তখন আমরা অনেক বড় সাহস দেখিয়েছি; সংবাদপত্রকে ভালোবাসি বলেই।’

উল্লেখ্য, নয়া শতাব্দী রিমঝিম গ্রুপের মালিকানাধীন নতুন জাতীয় প্রিন্ট পত্রিকা। ১২ পাতার পত্রিকাটির দাম ৫ টাকা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর