বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

দেশের বাজারে আসুসের নতুন ৬ ল্যাপটপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১২৮ সময় দেখুন
দেশের বাজারে আসুসের নতুন ৬ ল্যাপটপ


বাংলাদেশের বাজারে বিভিন্ন সিরিজের একাধিক নতুন ল্যাপটপ উন্মোচন করেছে তাইওয়ানভিত্তিক প্রযুক্তি কোম্পানি আসুস। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপগুলো বাজারে আনার ঘোষণা দেয় কোম্পানিটি।

অনুষ্ঠানে মোট ছয়টি নতুন ল্যাপটপের প্রদর্শনী করা হয়। সব ল্যাপটপেই থাকছে এআই-রেডি ফিচার।

অনুষ্ঠানে আসুসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এমডি আল ফুয়াদ বলেন, ‘বাংলাদেশে আসুসের ২০২৪ সালের নতুন ল্যাপটপগুলো আনতে পেরে আমরা আনন্দিত। আসুস বাংলাদেশ সবসময় নতুন কিছু আনার চেষ্টা করে। আমাদের ২০২৪ লাইনআপে আসুস এবং আরওজি-এ দুই ধরনের ল্যাপটপে আছে বিশেষ সব ফিচার।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আসুসের বিজনেস পার্টনার গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এমডি রফিকুল আনোয়ার ও ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার।

২০২৪ সালের উন্মোচিত ল্যাপটপের মধ্যে অন্যতম আকর্ষণ এর ডুয়াল-স্ক্রিন ল্যাপটপ জেনবুক ডুও এবং জেনবুক ১৪ ওএলইডি। আরো থাকছে নতুন গেমিং ল্যাপটপ আরওজি জেফাইরাস জি১৪ ও জি১৬, স্ট্রিক্স স্কার ১৮ ও স্ট্রিক্স জি১৬। জেনবুক ডুও এবং জেনবুক ১৪ ওএলইডি দেশের বাজারে পাওয়া যাবে যথাক্রমে ২ লাখ ৫২ হাজার ও ১ লাখ ৬০ হাজার টাকায়। রিপাবলিক অব গেমারস জেফাইরাস সিরিজের ল্যাপটপ জি১৪ ও জি১৬ পাওয়া যাবে ২ লাখ ৮০ হাজার থেকে ৩ লাখ ৬২ হাজার টাকায়। স্ট্রিক্স জি১৬ ও স্কার ১৮ পাওয়া যাবে যথাক্রমে ২ লাখ ৫৬ হাজার ও ৫ লাখ ৬০ হাজার টাকায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর