বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাক্তারদের টেস্ট ও কমিশন বাণিজ্য বন্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা করেছে শিবির’ রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড ডিএমপির হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জন গ্রেফতার জাপানে শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ১৩ ‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

দৌলতপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৬৭ সময় দেখুন
দৌলতপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা অনুষ্ঠিত

​দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ
কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে গ্রাম আদালতকে সক্রিয়করণের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়ক এনামুল ও মোস্তাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন এনজিওর কর্মকর্তাবৃন্দ।
​আলোচনা সভায় বক্তারা বলেন, “গ্রাম আদালত সক্রিয় হলে গ্রামীণ জনপদের ছোট ছোট অনেক বিরোধ ও মামলা স্থানীয়ভাবেই সহজে নিষ্পত্তি করা সম্ভব হবে। এর ফলে জনগণের সময় ও অর্থ দুই-ই বাঁচবে। এমনকি গ্রাম আদালতের রায়কে উচ্চ আদালতও যথাযথ মূল্যায়ন করে থাকেন।”
​প্রকল্প সমন্বয়কারীরা জানান, গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ ও সচেতন করতে তারা প্রতিদিন উপজেলার বিভিন্ন গ্রামের হাট-বাজারে প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন করছেন এবং সচেতনতামূলক আলোচনা চালিয়ে যাচ্ছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom