শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন শরীয়তপুরে ইসলামী আন্দোলনের সম্মেলন, সদর ও পৌর শাখায় নতুন নেতৃত্ব দেশের সকল হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নেপালে সুড়ঙ্গ থেকে নয়দিন পর ২ জনকে জীবিত উদ্ধার Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা

দৌলতপুরে চাঞ্চল্যকর ঝড়ু ও সেন্টু চেয়ারম্যান হত্যা মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী ‘রেন্টু’ গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৭৬ সময় দেখুন
দৌলতপুরে চাঞ্চল্যকর ঝড়ু ও সেন্টু চেয়ারম্যান হত্যা মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী ‘রেন্টু’ গ্রেফতার

​দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:ফরিদ আহমেদ

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের এক সফল ও চৌকস অভিযানে গ্রেফতার হয়েছে কুখ্যাত সন্ত্রাসী, কন্টাক্ট কিলার এবং আন্তঃজেলা চোর ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য রেন্টু। গতরাতে (১০ জুন) উপজেলার ফিলিপনগর ইউনিয়নের কেরানীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ।
​গ্রেফতারকৃত রেন্টু ফিলিপনগর ইউনিয়নের কেরানীপাড়া-মাঠপাড়া গ্রামের মরুর ছেলে। সে এলাকায় ‘গিট্টু সোহাগ’ বাহিনীর অন্যতম শ্যুটার হিসেবে পরিচিত।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রেন্টুর বিরুদ্ধে একাধিক হত্যা, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। সে ফিলিপনগরের সাবেক চেয়ারম্যান সেন্টু হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি। এছাড়াও, গত ৯ জুন পদ্মার চরে চাঞ্চল্যকর আজিজুল হক ঝড়ু হত্যাকাণ্ডের কিলিং মিশনের অন্যতম সক্রিয় সদস্য ছিল এই রেন্টু।
​শুধু হত্যাকাণ্ডই নয়, এলাকায় সাধারণ মানুষের ওপর অত্যাচার, চুরির সিন্ডিকেট চালানো এবং অতি সম্প্রতি ফিলিপনগর কেরানীপাড়ায় এক এনজিও কর্মীর টাকা লুটের ঘটনার সাথেও তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
​দৌলতপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রেন্টু দীর্ঘদিন ধরে পলাতক থেকে কুষ্টিয়াসহ পাশ্ববর্তী জেলাগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে থানা পুলিশের একটি বিশেষ চৌকস দল ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে বাগে আনতে সক্ষম হয়।
​এলাকার চিহ্নিত এই সন্ত্রাসী ও কন্টাক্ট কিলার গ্রেফতার হওয়ায় ফিলিপনগর ও আশপাশের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানায়, রেন্টুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং তার সহযোগীদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর