বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
১৯৯ দিনে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১১০৪ বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত

​দৌলতপুরে মেহেরচন্ডি জাতের মুখী কচু চাষের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২১২ সময় দেখুন
​দৌলতপুরে মেহেরচন্ডি জাতের মুখী কচু চাষের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত

​দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি:ফরিদ আহমেদ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুরে ২০২৫-২৬ অর্থবছরে ‘যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় উচ্চমূল্যের নিরাপদ সবজি উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ জুন (বুধবার) বিকেলে উপজেলার পিয়ারপুর এলাকায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়। এবারের মাঠ দিবসের মূল আকর্ষণ ছিল উচ্চ ফলনশীল ও পুষ্টিগুণে সমৃদ্ধ মুখী কচুর ‘মেহেরচন্ডি’ জাত।
​কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দৌলতপুর, কুষ্টিয়ার আয়োজনে অনুষ্ঠিত এই মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন।
​প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ ও উচ্চমূল্যের সবজি চাষের কোনো বিকল্প নেই। মেহেরচন্ডি জাতের মুখী কচু চাষ একদিকে যেমন অত্যন্ত লাভজনক, অন্যদিকে এটি পুষ্টিগুণেও অনন্য। মাত্র ৩৩ শতক জমিতে সামান্য খরচে প্রায় ৯০,০০০ টাকার মুখী কচু বিক্রি করা সম্ভব। এটি একটি অত্যন্ত লাভজনক ফসল এবং এর স্বাদ ও রান্নার গুণগত মানও চমৎকার।”
​তিনি আরও বলেন, “যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব চাষাবাদে উদ্বুদ্ধ করছি, যা গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।”
​মাঠ দিবসে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষি কর্মকর্তারা উপস্থিত কৃষকদের পরিবেশবান্ধব উপায়ে পোকা-মাকড় দমন এবং কম খরচে অধিক ফলন পাওয়ার আধুনিক কৌশল ও প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
​অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। প্রদর্শনী ক্ষেতের চমৎকার ফলন দেখে স্থানীয় অন্যান্য কৃষকেরাও আগামীতে এই উচ্চমূল্যের নিরাপদ মেহেরচন্ডি জাতের মুখী কচু চাষে গভীর আগ্রহ প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর