শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ১ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২২০ সময় দেখুন
নওগাঁয় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ১ – Corporate Sangbad


আইন-আদালত আর্কাইভ

রহমতউল্লাহ আশিক, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রানীনগরে রতন সরকার (৪২) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। শনিবার (২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার দেউলা গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার (৩ এপ্রিল) সকালে রানীনগর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, রতন সরকার দেউল গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে। আটক ব্যক্তির নাম সুশিল চন্দ্র। তিনি দেউলা গ্রামের বাসিন্দা।

ওসি শাহিন আকন্দ জানান, রতন সরকার মাছের ব্যবসা করতেন। তার দুটি পুকুর আছে। শনিবার দিবাগত মধ্যরাত পর্যন্ত তিনি পুকুর থেকে বাড়ি না আসায় পরিবারের লোকজন ও গ্রামবাসী তাকে খুঁজতে বের হয়। পরে বাড়ির কিছু দূরে সুশিল চন্দ্রের বাড়ির কাছে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ আজ সকালে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

ওসি আরও জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে। এ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সুশিল চন্দ্রকে আটক করেছে। পূর্ব শত্রুতার জের ধরে বা পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ হত্যা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর