নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড কতৃক মনোনীত নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ,সাপাহার এর নব-নির্বাচিত পরিচালক হারুন অর রশিদ মনোনীত হয়েছেন। শনিবার সকাল ১১টায় উপজেলার সাপাহার জোনাল অফিসে ৬ষ্ঠ বার্ষিক সদস্য সভায় পরবর্তী ৩বছরের জন্য পরিচালক পদে মনোনীত হয়েছেন।
হারুন অর রশিদ একইসাথে পরিচালক এবং বোর্ড কমিটির কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত দিয়েছে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২, শপথ শেষে হারুন অর রশিদ জানান, পল্লী বিদ্যুৎ নিয়ে যে মানুষ হয়রানী হয় এবং প্রতিনিয়ত হচ্ছে মানুষের মধ্যে যেন এই ভীতিটা কাজ না করে সেই দিকে লক্ষ রেখে আমি নবনির্বাচিত পরিচালক কাজ করে যাবো এবং দুর্নীতি মুক্ত পল্লী বিদ্যুৎ সমিতি গঠন করবো, গ্রাহক সেবা নিশ্চিত করবো। যদিও বর্তমান সরকারের উন্নয়নে সারাদেশ সহ সাপাহারে বিদ্যুৎ সমস্যা নেই বললেই চলে, তবুও গ্রাহক পর্যায়ে যেসব সমস্যা আছে সেগুলোর সমাধান করার চেষ্টা করব।
শপথ গ্রহণের উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর উপ-পরিচালক, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার, ডিজিএম, এজিএম প্রমুখ। উক্ত সভায় নবনির্বাচিত পরিচালক শপথ গ্রহণ করেন এবং নির্বাহী কমিটি গঠন করা হয়।