বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

নকলায় নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশু রাফির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৪৮ সময় দেখুন
নকলায় নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশু রাফির

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলার টালকি ইউনিয়নের পোয়াবাগ এলাকায় ডোবার পানিতে ডুবে রাফি (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত রাফি নয়াবাড়ি এলাকার মো. হৃদয় মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাফি তার নানাবাড়িতে বেড়াতে গিয়ে দুপুরে খেলাধুলার এক পর্যায়ে বাড়ির পাশের একটি ডোবার নিকটে যায়। পরিবারের সদস্যরা কিছুক্ষণ পর তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে ডোবার পানিতে শিশুটির লাশ ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুরো এলাকাজুড়ে চলছে শোকের মাতম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর