শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ বঙ্গবন্ধু ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪৪

নগদের মাধ্যমে দেওয়া যাবে পল্লী বিদ্যুতের বিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৮ সময় দেখুন
নগদের মাধ্যমে দেওয়া যাবে পল্লী বিদ্যুতের বিল


মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ এর মাধ্যমে দেশের নির্দিষ্ট কিছু এলাকার গ্রাহকেরা ঝামেলাহীনভাবে তাদের পল্লী বিদ্যুতের প্রিপেইড বিল পরিশােধ করতে

পারবেন। গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশােধের ঝামেলা দূর করার পাশাপাশি আর্থিক সাশ্রয়ের জন্য প্রিপেইড মিটারের বিল পরিশােধের সুবিধা নিয়ে এল নগদ। এখন থেকে নগদ অ্যাপ অথবা ডায়ালের মাধ্যমে ১২টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও ভালুকার গ্রাহকেরা তাদের বিদ্যুৎ বিল পরিশােধ করতে পারবেন। এ ছাড়া গ্রাহকেরা তাদের নিকটবর্তী নগদ উদ্যোক্তার কাছে গিয়েও বিনা খরচে তাদের বিদ্যুৎ বিল পরিশােধ করতে পারবেন।

গ্রাহকেরা নগদ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে চাইলে শুরুতে নগদ অ্যাপের হােম স্ক্রিন থেকে ‘বিল পে’ নির্বাচন করতে হবে। তারপর ইলেক্ট্রিসিটি সিলেক্ট করে বিআরইবি সিলেক্ট করতে হবে। পরবর্তীতে মিটার নম্বর দিয়ে বিলের পরিমাণ লিখতে হবে। এরপর নগদ এর পিন নম্বর দিয়ে ট্যাপ করে ধরে রাখতে হবে। নগদ এর ইউএসএসডি কোড ব্যবহারের মাধ্যমে পল্লী বিদ্যুতের প্রিপেইড বিল পরিশােধ করতে গ্রাহককে প্রথমে *167# ডায়াল করতে হবে। তারপর মেন্যু থেকে ৫ চেপে বিল পে সিলেক্ট করতে হবে। তারপর ইলেক্ট্রিসিটি সিলেক্ট করে বিআরইবি সিলেক্ট করতে হবে। পরবর্তীতে মিটার নম্বর দিয়ে বিলের পরিমাণ লিখতে হবে এবং নগদ এর পিন নম্বর দিয়ে বিল পরিশােধ করতে হবে। বিল পরিশােধ হয়ে গেলে গ্রাহকেরা টোকেন নম্বরসহ একটি এসএমএস পাবেন। এই টোকেন নম্বরটি গ্রাহককে তার ডিজিটাল মিটারে ম্যানুয়ালি প্রবেশ করিয়ে রিচার্জটি সম্পূর্ণ করতে হবে।

এ প্রসঙ্গে নগদ এর প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, মানুষকে ডিজিটাল লাইফে অভ্যস্ত করতে এবং নতুন নতুন সেবা চালু করতে প্রতিনিয়ত কাজ করছে নগদ। আমরা বিশ্বাস করি, নতুন এই সেবাটি মানুষের জীবনকে সহজ করতে ভূমিকা রাখবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর