রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
8 months, Moscow-to-Munich flights, but now he is ‘fed up’: Behind Russia No. 1 Ian Nepomniachtchi’s tattoos | Chess News Samay Raina Calls Medha Shankr ‘Sabse Achhi Dost’ On India’s Got Latent 2 Episode Amid Dating Rumours | Bollywood News শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দর্শক সারিতে বসে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি

‘নগদ’ এর মাধ্যমে কেনাকাটায় ১৬% পর্যন্ত ডিসকাউন্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৯৯ সময় দেখুন
‘নগদ’ এর মাধ্যমে কেনাকাটায় ১৬% পর্যন্ত ডিসকাউন্ট


বিজয়ের মাস উপলক্ষে গ্রাহকদের বেশি লাভ দিতে সারা দেশের ১২৬টির বেশি ব্র্যান্ডে এবং আড়াই হাজারেরও বেশি আউটলেটে কেনাকাটায় বিশেষ ক্যাশব্যাক বা ডিসকাউন্ট অফার চালু করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। এই অফারের আওতায় ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলেই গ্রাহকেরা পাবেন ১৬% পর্যন্ত ডিসকাউন্ট বা ক্যাশব্যাক।
সম্প্রতি ‘উৎসবের খুশি নগদ-এ বেশি’ শিরোনামে একটি ক্যাম্পাইন চালু করেছে ‘নগদ’। ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত। ‘নগদ’-এর এই ক্যাম্পেইনের মাধ্যমে কেনাকাটায় যেসব সেক্টরে এই অফার মিলবে, তার মধ্যে সুপারস্টোর, রেস্টুরেন্ট, এয়ারলাইনস, ফ্যাশন প্রোডাক্ট, ই-কমার্স, ইলেকট্রনিক্স, ফুটওয়্যার, ফার্নিচার, হোটেল, ইন্টারনেট ও স্যাটেলাইট টিভি, এক্সেসরিজ, ট্যুর অ্যান্ড ট্রাভেলস অন্যতম।
উল্লেখযোগ্য কিছু ব্র্যান্ডের ক্যাটাগরির মধ্যে সুপারস্টোরে রয়েছে স্বপ্ন, আগোরা, ডেইলি শপিং, মীনা বাজার; ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে রয়েছে স্যামসাং, ওয়ালটন, সনি র্যাংগস; রেস্টুরেন্টে রয়েছে সিক্রেট রেসিপি, টেস্টি ট্রিট, টারকা; ফুটওয়্যারে এপেক্স, বে এম্পোরিয়াম; ফ্যাশন প্রোডাক্ট-এ রয়েছে ক্যাটস আই, সারা , লা রিভ; এয়ারলাইনসে রয়েছে নোভোএয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স; ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) রয়েছে লিংক থ্রি, কার্নিভাল; স্যাটেলাইট টিভিতে রয়েছে আকাশ ডিটিএইচ; ই-কমার্স সেগমেন্টে রয়েছে পিকাবু, বাংলাক্যাট; রিসোর্ট ক্যাটাগরিতে রয়েছে প্রেসিডেন্ট রিসোর্ট ও ড্রিম স্কয়ার রিসোর্টসহ ১২৬টির বেশি ব্র্যান্ড।
গ্রাহকেরা ‘নগদ’ অ্যাপ এবং ইউএসএসডি (ডায়াল)-এর মাধ্যমে মার্চেন্ট কিউআর এবং অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পেমেন্ট করলেই এই ডিসকাউন্ট বা তাৎক্ষণিক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। এই অফারটি উপভোগ করতে হলে গ্রাহকের ‘নগদ’ অ্যাকাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে।
বিজয়ের মাস উপলক্ষে ‘নগদ’-এর এই ক্যাম্পেইনের বিষয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, ‘বিজয়ের মাসে গ্রাহকদের পাশে থেকে একটু বাড়তি সুবিধা তাদের উপহার দিতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকেরা পছন্দ এবং প্রাধান্য আমাদের কাছে সবার আগে।’
‘উৎসবের খুশি নগদ-এ বেশি’ ক্যাম্পেইনটি নিয়ে গ্রাহকেরা বিস্তারিত জানা যাবে নগদের হেল্পলাইন ১৬১৬৭ অথবা ০৯৬০৯৬ ১৬১৬৭ নম্বরে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর