মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

নড়াইলে নারী হত্যা: ছেলের ফাঁসি, মায়ের যাবজ্জীবন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২৪০ সময় দেখুন
নড়াইলে নারী হত্যা: ছেলের ফাঁসি, মায়ের যাবজ্জীবন – Corporate Sangbad


আইন-আদালত


কর্পোরেট সংবাদ ডেস্ক : নড়াইল শহরের ভওয়াখালীতে হালিমা বেগম নামে এক নারীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ডদেশ এবং এক নারীসহ দু’জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩ অক্টোবর) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ দন্ডাদেশ দেন।

ফাঁসির দন্ডপ্রাপ্ত সেলিম সরদার ভওয়াখালীর সলেমান সরদারের ছেলে। অন্য দু’জন সলেমান সরদারের স্ত্রী মোমেনা বেগম ও মেয়ের ছেলে (নাতী) সাজ্জাদ খান।

পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম এমদাদ মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামি মোমেনা বেগম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক আছেন। মোমেনা ও সাজ্জাদকে যাবজ্জীবন কারাদন্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৭ মে আসামি সেলিম সরদার ব্র্যাক ব্যাংকের ম্যানেজারের টাকা ছিনতাই করেন। ঘটনাটি প্রতিবেশি হালিমা বেগম দেখে স্থানীয় লোকজনকে জানান। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে সেলিমের মা আসামি মোমেনা বেগম ভূক্তভোগী হালিমাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসেন। কথাকাটির এক পর্যায়ে সেলিম সরদার কোদাল দিয়ে হালিমাকে মাথায় আঘাত করেন। এ সময় সেলিমের মা মোমেনা বেগম এবং অপর আসামি সাজ্জাদ খান হালিমাকে কিল, লাথিসহ মারধর করে। আহত হালিমা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় মো. সেলিম সরদার, মোছা. মোমেনা বেগম ও সাজ্জাদ খানকে আসামী করে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের হয়। পুলিশ ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করে। মামলার শুনানী ও স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্ত আসামীদের মধ্যে মো. সেলিম সরদারকে মৃত্যুদন্ডদেশ এবং মোছা. মোমেনা বেগম ও সাজ্জাদ খানকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন বিচারক।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর