রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

নতুন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ আনছেন ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ২৯৩ সময় দেখুন
নতুন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ আনছেন ডোনাল্ড ট্রাম্প


সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, নতুন সামাজিক যোগাযোগের মাধ্যম চালু করবেন। ২০ অক্টোবর, বুধবার এ ঘোষণা দিয়েছেন তিনি। সেই সোশ্যাল মিডিয়ার নাম হবে ‘ট্রুথ সোশ্যাল’।

ট্রাম্প বলেছেন, আমি বিগ টেকের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে ‘ট্রুথ সোশ্যাল’ এবং টিএমটিজি তৈরি করেছি।

নতুন এই সামাজিক যোগাযোগের মাধ্যমটি তিনি সামনের মাসেই চালু করবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনের তথ্য মতে, এ বছরের নভেম্বর মাসে আমন্ত্রিত অতিথিদের জন্য একটি বেটা সংস্করণ পাওয়া যাবে। ২০২২ সালের শুরুর দিকে এটি যুক্তরাষ্ট্রে চালুর সম্ভাবনা রয়েছে।

নতুন এই প্ল্যাটফর্মটির মালিকানা হবে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের (টিএমটিজি)। তারা এক বিবৃতিতে জানিয়েছে, সাবস্ক্রিপশন ভিডিও অন-ডিমান্ড সার্ভিস চালু করতে চায়। তাতে “নন-ওক” বিনোদন প্রোগ্রাম থাকবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর