মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বাঘায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ১ জন দেশে হামের উপসর্গে প্রাণ হারাল আরও ৬ শিশু সাউথইস্ট ইউনিভার্সিটিতে সীরাতুন নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা ও দোয়া নেপালের একটি বাড়ি থেকে শিশুসহ ২৪ জনের মরদেহ উদ্ধার Allu Arjun On Playing A Woman, Wearing Sari In Pushpa 2: ‘Most Alpha Thing I’ve Ever Done’ | Telugu Cinema News ‘Other than occasional fights’: Argentina’s first Haiti-born U-17 player Kiki Ramos speaks out on racism claims | Football News লংমার্চ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া

নভোএয়ারের টিকিটে ১০ শতাংশ ছাড় পাবে নগদ গ্রাহক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৯ সময় দেখুন
নভোএয়ারের টিকিটে ১০ শতাংশ ছাড় পাবে নগদ গ্রাহক


দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের টিকিট ‘নগদ’ ওয়ালেট থেকে ক্রয়ের পেমেন্ট করলেই গ্রাহকেরা ১০ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

সম্প্রতি দেশের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান এবং নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় ‘নগদ’-এর গ্রাহকেরা ০১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মূল ভাড়া থেকে ১০ শতাংশ ছাড়ের এই বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

এই চুক্তি সম্পর্কে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, এই চুক্তির মধ্য দিয়ে যাত্রীরা কম খরচে বিমানে যাতায়াত করতে পারবেন। তিনি আরও বলেন, লকডাউন ছাড়ার পর মানুষের যাতায়াত অনেক বেড়েছে। ‘নগদ’-এর এই বিশেষ সুবিধার কারণে যাত্রীরা এখন নভোএয়ারে কম খরচে যাতায়াত করতে পারবেন।

উল্লেখ্য, নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে ৩টি, যশোর ৩টি, সৈয়দপুর ৪টি ও সিলেট ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর