রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

নাগরপুরে অবৈধ অনুমোদনহীন ক্লিনিকে অভিযান ও জরিমানা।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৭৮ সময় দেখুন
নাগরপুরে অবৈধ অনুমোদনহীন ক্লিনিকে অভিযান ও জরিমানা।

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ-

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে এবং উপজেলা সাস্থ্য প. প. কর্মকর্তা ডা. রোকনুজ্জামানের সহোযোগিতায়
অবৈধ অনুমোদনহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে বৈধতা না থাকায় কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জরিমানা ও সিলগালা করা হয়।

২৯ মে রবিবার উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এ অভিযান পরিচালনা করেন এবং তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর আল্টিমেটাম দিয়েছিল পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে দেশের সবগুলো অবৈধ অনুমোদনহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলো বন্ধ করতে হবে । এই ঘোষনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তর আইন অনুযায়ী ক্লিনিক মালিকদের জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, যাদের কাগজপত্র হালনাগাদ করেনি তাদেরকে মৌখিক ভাবে এক মাসের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে কাগজপত্র হালনাগাদ না করলে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

অভিযানে নাগরপুর সদর বাজারে মামুদনগর ডায়ানস্টিক সেন্টার-২, আব্দুল্লাহ ডেন্টাল কেয়ার ও সহবতপুর বাজারে হাজী আলী আকবর ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয় এবং ১২ হাজার টাকা জরিমানা করা হয়। বাকী কয়েকটি ক্লিনিককে ১ মাসের মধ্যে কাগজপত্র হালনাগাদ করে দেখানোর স্বপক্ষে মৌখিক সতর্ক করেন।
এ সময় উপজেলা ও স্বাস্থ্য স্টাফসহ পুলিশ ও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর