শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘We’ve shared the dressing room for so many years’: Rohit Sharma’s heartfelt note for Ajinkya Rahane | Cricket News Ranbir Kapoor, Yash Shine In Ramayana Trailer; Sudesh Berry Calls PM Modi A Vishnu Avatar | Bollywood News কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ ছাত্রদলের লাগাম টানুন— তারেক রহমানের উদ্দেশে সারজিস শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৬৩ ওয়াই-ফাইয়ের গতি বাড়ানোর উপায় সীমান্তের বেকার তরুণদের দক্ষ করে তুলতে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত Ramayana: Ranbir Kapoor Is Ram, Yash Is Ravana And Sunny Deol Is Hanuman

নাগরপুরে অবৈধ বালু পরিবহনে অভিযান; ১০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২২৮ সময় দেখুন
নাগরপুরে অবৈধ বালু পরিবহনে অভিযান; ১০ হাজার টাকা জরিমানা

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের দেওয়াকুটি মৌজায় অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং একটি ট্রাফি ট্রাক জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাসুদ রানা (পিতা- মো. শওকত), সাং-পাকুটিয়া, অবৈধভাবে বালু পরিবহন করার সময় হাতে-নাতে আটক হন। পরে সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর ৪ ও ৬৬ ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় ঘটনাস্থল থেকে বালুবাহী একটি ট্রাফি ট্রাক জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সড়ক ও পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে বালু পরিবহনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom