শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নাগরপুরে বিদ্যালয় থেকে সরকারি পাঠ্যবই পাচারের চেষ্টা; পলাতক প্রধান শিক্ষক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৯২ সময় দেখুন
নাগরপুরে বিদ্যালয় থেকে সরকারি পাঠ্যবই পাচারের চেষ্টা; পলাতক প্রধান শিক্ষক

গোপাল সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে নতুন বছরের (২০২৫) সরকারি পাঠ্যবই পাচারের সময় একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় ট্রাকসহ তিনজনকে আটক করা হলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান পলাতক রয়েছেন। যিনি বই পাচারের মূল পরিকল্পনাকারী বলে অভিযোগ উঠেছে। ১৫ মে (বৃহস্পতিবার) দুপুরে পাচারের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ। অভিযানে দেখা যায়, বিদ্যালয় থেকে একটি ট্রাকে করে নতুন পাঠ্যবই সরিয়ে নেওয়া হচ্ছিল। সঙ্গে সঙ্গেই বই ও ট্রাকটি জব্দ করা হয় এবং তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মজিবর রহমান দীর্ঘদিন ধরে সরকারি বই অবৈধভাবে বিক্রি করছিলেন। প্রতি কেজি বই ২০ টাকায় বিক্রির কথা জানিয়ে দেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার ট্রাকযোগে বইগুলো মির্জাপুরে নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা ইউএনও-কে খবর দেন। পরে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযানে অংশ নেয়। ঘটনার পর থেকে প্রধান শিক্ষক মো. মজিবর রহমান পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ বলেন, নতুন বছরের পাঠ্যবইসহ একটি ট্রাক জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহাবুর রহমান বলেন। বই বিক্রির বিষয়টি আমার জানা ছিল না। যদি কেউ জড়িত থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ট্রাক ও বই থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর