শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? Kumkum Mohod wins Asian Games gold, secures India’s 2028 Olympic quota | Asian Games 2026 News Drishyam 3 Box Office: Ajay Devgn Gets Career’s Biggest Opener, Film Earns Rs 66 Crore | Bollywood News শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জেসিআই ঢাকা ডায়নামিকের ‘নূরের আলো’—সৌরবিদ্যুতে আলোকিত হচ্ছে এতিমখানা ও মাদ্রাসা কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত দুর্গাপূজার নিরাপত্তায় সরকারকে এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬৩ আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত ১১ জনকে বেরোবি থেকে স্থায়ী বহিষ্কার

নাগরপুরে সাঁড়াশি অভিযানে অবৈধ ড্রেজার ধ্বংস; দুই ব্যক্তিতে জেল ও জরিমানায় দন্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৩৪ সময় দেখুন
নাগরপুরে সাঁড়াশি অভিযানে অবৈধ ড্রেজার ধ্বংস; দুই ব্যক্তিতে জেল ও জরিমানায় দন্ড

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ মে) উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে সাজা প্রদানের পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন অকেজো করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক। আদালত সূত্রে জানা যায়, উপজেলার ভাদ্রা বাজার এলাকায় অভিযান চালিয়ে সড়ক পরিবহন সংরক্ষণ আইন, ২০১৮-এর ৪ ও ৬৬ ধারা লঙ্ঘনের দায়ে মো. সজীব খানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডিত সজীব খান উপজেলার টেংরীপাড়া গ্রামের মো. আকবর হোসেনের ছেলে। একই দিনে দপ্তিয়র এলাকায় অপর এক অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করায় লিটন নামের এক ব্যক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডিত লিটন ভূগোলহাট গ্রামের মো. আমির হোসেনের ছেলে। এছাড়া জনস্বার্থ রক্ষায় নিশ্চিন্তপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করে ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়। অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক জানান, সরকারি আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন ও সড়কের শৃঙ্খলা নষ্টকারীদের বিরুদ্ধে কোনো ছাড় নেই। জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর