শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক

নাগরপুর উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৪ সময় দেখুন
নাগরপুর উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত।

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের সেনমাইঝাইল এলাকায় উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত, কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩ পর্যায়ে) প্রকল্পের আওতায় বীজ উৎপাদন ব্লক (প্রদর্শনী) এর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন (ফসল সরিষা) অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি (কর্মকর্তা) মতিন বিশ্বাস এর সভাপতিত্বে এবং (উপ সহকারী) কর্মকর্তা ওবায়দুল হক খান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শফিকুর রহমান খান (শাকিল), (চেয়ারম্যান) ১০ নং ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ, নাজমা আক্তার উপজেলা (উপ সহকারী) (কৃষি), এস এম ই প্রদর্শনী কৃষক মোকলেছুর রহমান (রিপন), স্বপন সাহা (কৃষক) সহ বিভিন্ন মাঠ পর্যায়ের কৃষকেরা।

ভাল মানের সরিষা বীজ সংরক্ষণ ও সঠিক সময়ে সার, কীটনাশক প্রয়োগ সংক্রান্ত বিষয়ে উপজেলা কৃষি (কর্মকর্তা) মতিন বিশ্বাস কৃষকদের অবহিত করেন। এবং উন্নত মানের বারী ১৭ সরিষা চাষ ও সঠিক সময়ে ছএাক দমনে কীটনাশক প্রয়োগের ব্যাপারে অবহিত করেন। বীজ সংরক্ষণের ব্যাপারে বলেন যে বীজ ভাল মতো রোদে শুকিয়ে গেলন বা ৫ লিটারের বোতলে ভরে মুখ বন্ধ করে রেখে দিলে বীজ নষ্ট বা ক্ষতি হবে না। পরিশেষে তিনি বলেন কৃষকের পাশে সর্বদাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থাকবেন এবং তাদের সাহায্য করবেন।
শফিকুর রহমান খান (শাকিল) (চেয়ারম্যান) বলেন, কৃষি নির্ভর আমাদের দেশ, কৃষক বাঁচলে আমরা বাঁচব সুতরাং কৃষকের পাশে আমরা সর্বদা থাকবো এবং সাহায্য সহযোগিতা করবো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর