নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ মঙ্গলবার ডিএসই কোম্পানিটিকে নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিবর্তে “ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি” নাম ব্যবহার করবে। আগামীকাল ২০ জানুয়ারি থেকে কোম্পানিটি নতুন নামে লেনদেন করবে।
এছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৯ হাজার ৪২ কোটি ৮৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি। এর মধ্যে ৯৯ দশমিক ০৩ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ০ দশমিক ৩৪ শতাংশ, প্রবাসী বিনিয়োগকারীদের হাতে ০ দশমিক ১৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ০ দশমিক ৫০ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ১৮ ডিসেম্বর কোম্পানিটির ওপেনিং প্রাইজ ছিল ১ হাজার ১৩৮ টাকা ৬০ পয়সা।
কর্পোরেট সংবাদ/টিডি






