মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

নিউইয়র্কের ঘটনায় দুঃখ প্রকাশ অন্তর্বর্তী সরকারের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭৬ সময় দেখুন
নিউইয়র্কের ঘটনায় দুঃখ প্রকাশ অন্তর্বর্তী সরকারের


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে নিউইয়র্কের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দুঃখ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, সোমবার নিউইয়র্কের অনাকাঙ্খিত ঘটনায় জন্য গভীর দুঃখ প্রকাশ করছে অন্তর্বর্তী সরকার। সেদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেন ও তাসনিম জারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার শিকার হয়েছেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহযোগী ও সমর্থকেরা এ হামলা চালিয়েছে।

এতে বলা হয়, এই নিন্দনীয় কর্মকাণ্ড শেখ হাসিনার আমলে বিকশিত সহিংস রাজনৈতিক সংস্কৃতির এক বেদনাদায়ক স্মৃতি। এ সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য।

বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা ঝুঁকি মাথায় রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। তবে শেষ মুহূর্তে ভিসাজনিত জটিলতার কারণে প্রতিনিধি দলকে বিকল্প পথে যেতে হয়। এ সময় ভিভিআইপি প্রবেশাধিকার অব্যাহত রাখার অনুরোধ জানানো হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা নাকচ করে। ফলে নিরাপত্তায় ঘাটতি তৈরি হয়।

ঘটনার পর নিউইয়র্ক পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ মিশন। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তদন্তও চলছে।

বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ও প্রতিনিধিদলের নিরাপত্তা বহুলাংশে জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে প্রতিনিধিদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে।

অন্তর্বর্তী সরকার বলেছে, দেশে বা দেশের বাইরে যেখানেই হোক- রাজনৈতিক সহিংসতা সহ্য করা হবে না। এ ধরনের ঘটনার জবাব আইনগত ও কূটনৈতিকভাবে দেওয়া হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর