সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোবাইলের পর্দায় আটকে থাকা একটি প্রজন্ম! ‘বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য’ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান

নির্জন লাউয়াছড়া বনে কালনি ট্রেন এক ঘন্টা কাটালো!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৭৯ সময় দেখুন
নির্জন লাউয়াছড়া বনে কালনি ট্রেন এক ঘন্টা কাটালো!

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর ট্রেন ‘কালনী এক্সপ্রেস’ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা ধরে আটকা পড়েছিল।

শনিবার (৭ই মার্চ) রাত ৯টার দিকে ট্রেনটি বনের মাঝখানের পথে বিকল হয়ে পড়ায় গভীর অরণ্যে কয়েক’শ যাত্রী চরম দুর্ভোগে পড়ে।

পরে রাত ১০টার দিকে ট্রেনটি লাউয়াছড়া অতিক্রম করে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে। ইদানীং কালনি ট্রেন ঘন ঘন বনের ভেতর আটকা পড়ার ঘটনা ঘটছে।

রেলওয়ে সূত্রের বরাতে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি রাত প্রায় ৯টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ছেড়ে ভানুগাছ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়।

লাউয়াছড়া বনের ভেতরে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং ট্রেনটি মাঝপথেই থেমে যায়। নির্জন বনের ভেতরে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় নারী ও শিশুসহ সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা আটকা থাকার পর যান্ত্রিকত্রুটি মেরামত করে কালনি ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে।

ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌড় প্রসাদ দাস পলাশ জানান, কালনী এক্সপ্রেস ট্রেনটি যান্ত্রিকত্রুটির কারণে রাত ৯টা থেকে লাউয়াছড়া বনের ভেতর আটকে পড়ে। পরে রাত ১০টায় ট্রেনটি সচল হলে সিলেটের উদ্দেশ্যে চলে যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর