শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন

‘নির্বাচনী প্রতীক বিক্রির চেষ্টা’ ভোটার বিভ্রান্ত হবেন না —প্রার্থীর আহ্বান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫০ সময় দেখুন
‘নির্বাচনী প্রতীক বিক্রির চেষ্টা’ ভোটার বিভ্রান্ত হবেন না —প্রার্থীর আহ্বান

রাঙ্গামাটি প্রতিনিধি :

পার্বত্য রাঙ্গামাটি জেলা–২৯৯ সংসদীয় আসনের গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী এম এ বাশার সতর্ক করেছেন, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি আমাদের দলের আদর্শ ভেঙে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। ভোটকেন্দ্রে এসে ট্রাক মার্কায় ভোট দিয়ে গণঅধিকার পরিষদকে সমর্থন করুন—আপনার সমর্থনই আমাদের শক্তি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, সম্প্রতি তার দলের নির্বাচনী প্রতীক অন্য দলের কাছে বিক্রির চেষ্টা করা হয়েছে। কিছু দুর্নীতি প্রবণ ও স্বার্থান্বেষী ব্যক্তি এই প্রস্তাব দিয়েছে। আমরা রাজি না হওয়ায় আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। এটি নির্বাচনের স্বচ্ছতার জন্য হুমকিস্বরূপ।

চলমান নির্বাচনী প্রচারণার সময় তিনি পার্বত্য রাঙ্গামাটির বিভিন্ন ইউনিয়ন ও মৌজায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। বিশেষত শ্রমজীবী, পাহাড়ি ও অসহায় জনগোষ্ঠী তার উন্নয়নমূলক অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে।

গণঅধিকার পরিষদের অঙ্গীকার অনুযায়ী, পার্বত্য অঞ্চলের মানুষের জন্য সমান সুযোগ-সুবিধা, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও স্থানীয় সেবার মান বৃদ্ধি নিশ্চিত করা হবে। নির্বাচিত হলে এলাকায় সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom