শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

নির্বাহী কমিটির সভা ডেকেছে বিএনপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২০ সময় দেখুন
নির্বাহী কমিটির সভা ডেকেছে বিএনপি


ঢাকা: দলের নির্বাহী কমিটির সভা ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হবে।

ধারাবাহিক এ সভায় ভারচুয়ালি সভাপতিত্ব করবেন তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির নির্ধারিত সদস্যরা সভাগুলোতে উপস্থিত থাকবেন।

প্রতিদিন বিকেল সাড়ে তিন টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সভা শুরু হবে। আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, ১৫ সেপ্টেম্বর জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদক এবং ১৬ সেপ্টেম্বর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সভা অনুষ্ঠিত হবে।

দফতরের দ্বায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সাহলে প্রিন্সের বরাত দিয়ে দলটির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার তিন দিন আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি। এর পর আর জাতীয় নির্বাহী কমিটির সভা হয়নি। চলমান করোনা পরিস্থিতির মধ্যে টানা তিন দিনব্যাপী তিন ধাপে জাতীয় নির্বাহী কমিটির সভা করার উদ্যোগ নিয়েছে দলটি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর