শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

নির্বাহী সভা শেষে বিভিন্ন সংগঠনের সঙ্গে সংলাপে বসবে বিএনপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৮ সময় দেখুন
নির্বাহী সভা শেষে বিভিন্ন সংগঠনের সঙ্গে সংলাপে বসবে বিএনপি


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দলের নেতাদের পর বিভিন্ন সংগঠনের সঙ্গেও রাজনৈতিক সংলাপ করবে বিএনপি। বুধবার ((১৫ সেপ্টেম্বর) রাতে বিএনপির সম্পাদকমণ্ডলীর সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রুদ্ধদ্বার বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এই কথা জানান।

তিনি বলেন, ‘আপনারা জানেন, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আমরা দলের ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছি। আজকে সম্পাদকমণ্ডলীর সঙ্গে সভা হয়েছে। আগামীকাল হবে দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে। এর পরে আমরা বিভিন্ন সংগঠনের সঙ্গেও রাজনৈতিক বিষয়ে ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করব।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দলের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গেও বৈঠক হতে পারে। তবে এটা এখনো সিদ্ধান্ত হয়নি। দলের স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে আলাপ করে আমরা সিদ্ধান্ত নেব।’

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ধারাবাহিক বৈঠকের দ্বিতীয় দিনে বিকেল ৪টা থেকে রাতে সাড়ে ১১ টা পর্যন্ত সাড়ে ৭ ঘণ্টা দলের মধ্যম সারির নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তারেক রহমান।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন অর রশীদ, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নজরুল ইসলাম মঞ্জু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাহবুবের রহমান শামীম, বিলকিস জাহান শিরিন, আসাদুল হাবিব দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শ্যামা ওবায়েদ, ডা সাওয়াত হাসান জীবন, মোস্তাক মিয়া, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সম্পাদকদের মধ্যে সালাহউদ্দিন আহমেদ, আনম এহছানুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শিরিন সুলতানা, মাসুদ আহমেদ তালুকদার, অধ্যাপক ওবায়দুল ইসলাম, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, আশরাফউদ্দিন উজ্জ্বল, লুতফুর রহমান কাজল, আনিসুজ্জামান খান বাবু, রিয়াজুল ইসলাম রিজু, জয়নাল আবেদীন, নুরে আরা সাফা, ডা. রফিকুল ইসলাম, খালেদ মাহবুব শ্যামল, এএমএ নাজিম উদ্দিন, সোহরাব উদ্দিন, মোসাদ্দেক হোসেন বুলবুল, জিকে গাউস, গৌতম চক্রবর্তী, আবুল কালাম আজাদ, শেখ ফরিদ আহমেদ মানিক, আসাদুজ্জামান আজাদ, মীর সরফত আলী প্রমুখ।

সহ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন এবিএম আশরাফ উদ্দিন নিজান, দেওয়ান মো. সালাহউদ্দিন, মোস্তাফিজুর রহমান বাবুল, কুদ্দুসুর রহমান, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, ফাহিমা নাসরিন মুন্নী, রুমিন ফারহানা, অনিন্দ্য ইসলাম অমিত, শহিদুল ইসলাম বাবুল, রওনকুল ইসলাম টিপু, ইকবাল হোসেন, মাহবুবুল হক নান্নু, হারুনুর রশীদ, শামীমুর রহমান শামীম, শরীফুল আলম, সেলিমুজ্জামান সেলিম, আমিরুজ্জামান শিমুল, এএইচএম ওবায়দুর রহমান চন্দন, জয়ন্ত কুমার কুন্ড, মাশুকুর রহমান, কাদের গনি চৌধুরী, হুমায়ুন কবীর খান, ফিরোজ-উজ জামান মোল্লা, ওয়ারেস আলী, হারুনুর রশীদ হারুন, নিলোফার চৌধুরী মনি, রেহানা আক্তার রানু, শাম্মী আখতার, মীর নেওয়াজ আলী নেওয়াজ, খালেদ হোসেন চৌধুরী পাইন, ফরিদা মনি শহিদুল্লাহ, জালাল উদ্দিন মজুমদার্, মাহবুবুল হাসান বাবু, আনিসুর রহমান তালুকদার খোকন, নজরুল ইসলাম আজাদ, আমিরুল ইসলাম আলীম, হেলেন জেরিন খান, শাহাবুদ্দিন সাবু, কাজী আবুল বাশার, অর্পনা রায় দাস, দীপেন দেওয়ান, অমলেন্দু অপু, আবদুল বারী ড্যানি, চৌধুরী আবদুল্লাহ আল ফারুক, শফিকুল হক মিলন, রফিকুল ইসলাম বাচ্চু, রফিকুল কবির লাবু, আশরাফ উদ্দিন বকুল, এসএম গালিব, মনিষ দেওয়ান, ওয়াদুদ ভুঁইয়া প্রমুখ।

সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের এবিএম আবদুস সাত্তার ও রিয়াজ উদ্দিন নসু ও প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার সভায় উপস্থিত ছিলেন।

এর আগে, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) প্রথম দিনের বৈঠক হয় দলের ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে। বৈঠক ৬২ জন শীর্ষ নেতা অংশ নেন। এদের মধ্যে ২৮ জনের বক্তব্য শোনেন তারেক রহমান। পরে তিনি দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

উল্লেখ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ৫৯২ জন। এদের মধ্যে স্থায়ী কমিটিতে ১৩ জন, ভাইস চেয়ারম্যান ৩৫ জন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে রয়েছেন ৮২ জন, এক জন সিনিয়র যুগ্ম মহাসচিব, সাত জন যুগ্ম মহাসচিব, ১০ জন সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে আছেন ১৬১ জন। এদের মধ্যে স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা মিলে ১০ জন মারা গেছেন।

সর্বশেষ ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার চার দিন আগে ৩ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্যদের বৈঠক হয়। এরপর দলের ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে তারেক রহমান বিভিন্ন সময় পৃথকভাবে বৈঠক করেছেন। তবে এবারের মতো এমন ধারাবাহিকভাবে নির্বাহী কমিটির নেতাদের নিয়ে কোনো সভা করেননি তিন।

সারাবাংলা/এজেড/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর