সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

নীলফামারী খোকশাবাড়ী ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ – ভোট হবে ইভিএমে 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১৯০ সময় দেখুন
নীলফামারী খোকশাবাড়ী ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ – ভোট হবে ইভিএমে 


আবু সাঈদ অপু, স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে ::

সীমান্ত সংক্রান্ত জটিলতা নিরসনের দীর্ঘ প্রায় – এক যুগ পর, অনুষ্ঠিত হতে যাওয়া নীলফামারী খোকশাবাড়ী ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন নীলফামারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ্জামান । শুক্রবার জেলা নির্বাচন অফিসের সেমিনার কক্ষে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়। তবে এ নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে। এ সময় কিভাবে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করতে হবে,  সেটিও প্রশিক্ষন দেন উপজেলা নির্বাচন এই কর্মকর্তা।

এছাড়াও প্রতীক বরাদ্দের পর যদি কেউ বিধি লঙ্ঘন করে, তাহলে আইগত পদক্ষেপ নেয়ার জন্য সার্বক্ষনিক আইনশৃঙ্খলা বাহিনীর ষ্টাইকিং ফোর্স ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঠে থেকে ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান তিনি। এ সময় নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার  জেসমিন নাহান ও  সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ উপস্থিত ছিলেন।

দলীয় প্রতীক- নৌকা ছাড়া বাকি মোট ৮ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়। কারন দলীয়ভাবে আগেভাগেই নৌকার হাল তুলে দিয়েছেন প্রশান্তর কাঁধে । তাই ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন অফিস।  আর দলীয় প্রতীক নিয়েই ভোটযুদ্ধে অবতর হওয়া ৮ জন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষনা করা হয়। এ সময় মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্য  প্রার্থীদেরও প্রতীক বারাদ্দ দেয়া হয়।

এর মধ্যে – দলীয়ভাবে আওয়ামী লীগের নৌকার মাঝি হয়েছেন প্রশান্ত রায়, স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা মাসুম পেয়েছেন টেলিফোন মার্কা, মঞ্জুরুল ইমলাম ঘোড়া, মাসুদ রানা সাবেদার পেয়েছেন আনারস, ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টির মনোনিত প্রার্থী নাইমুর রহমান পেয়েছেন হাতপাখা, তহিদুল ইসলাম মটর সাইকেল,  আসাফউদ্দৌলা সিদ্দিকী খোকন পেয়েছেন চশমা মার্কা।আর পঙ্কজ কুমার রায় পেয়েছেন আটোরিকসা মার্কা।

আগামী ১৫ জুন  এ নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ তবে নির্বাচনের ৭২ ঘন্টা আগে থেকে সমস্ত যান চলাচল বদ্ধ থাকবে এবং ১৩ তারিখ  মধ্যরাত অর্থাৎ ১২ টা পর থেকে  সমস্ত নির্বাচনী প্রচারনা বন্ধ থাকবে। তবে নির্বাচনী প্রচারনা দুপুর ২ টা  থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে বলেও জানানো হয় প্রতীক বরাদ্দ নির্বাচনী সভায়।

তবে- শুধু মাত্র নির্বাচন কমিশন থেকে প্রদত্ত স্টীকারযুক্ত যানবাচন চলাচল করবে বলেও জানানো হয় এই সভায়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর