শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

নোয়াখালীতে জুলাই বিপ্লবে শহীদের ভাইয়ের উপর হামলা ও ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ সময় দেখুন
নোয়াখালীতে জুলাই বিপ্লবে শহীদের ভাইয়ের উপর হামলা ও ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি : জুলাই গণবিপ্লবে নোয়াখালীর প্রথম শহীদ- শহীদ রিজভীর ছোট ভাইকে আওয়ামীলীগ সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক হত্যাচেষ্টা এবং পটুয়াখালীর শহীদ জসিম হাওলাদারের কন্যা কিশোরী মেয়ে লামিয়ার খুনি-ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ নোয়াখালী।

সোমবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কাযালয়ের সামনে মানববন্ধন করে তারা।মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ নোয়াখালী জেলার অন্যতম সংগঠক মুহাম্মাদ যাইনুল আবিদীন ফারহাত।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে রিমনের উপর আওয়ামীলীগের সন্ত্রাসী গোষ্ঠীর হামলা ও পটুয়াখালীর শহীদ জসিম উদ্দিন হাওলাদারের কন্যা লামিয়ার ধর্ষক-খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সরকারের উদ্দেশ্য বলেন, আপনার কাদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন সে কথা ভুলে যাবেন না। ১৬ বছর জাতির উপর চেপে থাকা স্বৈরাচারকে যে ছাত্র-জনতা তাড়িয়ে দিয়েছে আপনাদেরকেও তাড়ানো তাদের জন্য কোন ব্যাপার না। আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, আইন উপদেষ্টা আপনাকে আইনের চেয়ার ছাত্ররা এজন্য বসায় নি যে আপনি ফ্যাসিস্ট আওয়ামীলীগকে পুনর্বাসন করবেন। ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আপনি যদি ফ্যাসিস্ট আওয়ামীলীগকে পুনর্বাসনের চিন্তা করেন তাহলে তাহলে জেনে রাখেন আপনার সে স্বপ্ন ছাত্র জনতা কখনো পূরণ হতে দিবেনা। বক্তারা প্রশ্ন রাখেন শহীদদের রক্তের দাঁড়িয়ে যারা শহীদ পরিবারের নিরাপত্তা দিতে পারছেনা তারা দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে কিভাবে?

তারা আরো বলেন, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্ম বিদ্বেষ ও দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য ইউনাইটেড পিপলস বাংলাদেশ বাংলাদেশের (UP Bangladesh) পদযাত্রা। স্বৈরাচার হাসিনা ও তার সকল দোসর এবং দল হিসেবে সম্ভাব্য সকল উপায়ে আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে।

পিলখানা হত্যা, মোদী বিরোধী আন্দোলন, আল্লামা সাঈদীর রায় পরবর্তী সারাদেশ জুড়ে গণহত্যা এবং জুলাই গণহত্যাসহ সকল গণহত্যার জন্য সন্ত্রাসী দল ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে।

এ সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, শহীদ আলম, জান্নাতুল ফেরদাউস রুমি, ইমাজ উদ্দিন ইমন, আবদুর রহমান এবং জুনায়েদ হোসেন আপন ও নোয়াখালীর বিভিন্ন উপজেলার সংগঠক বৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর