নোয়াখালী প্রতিনিধি : দেশের অন্যতম শীর্ষস্থানীয় সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের মেঘনাসেম সুপার ডিলাক্সের উদ্যোগে সোমবার রাতে নোয়াখালীতে এক বিশেষ রিটেইল মীট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী আবুল খায়ের এন্ড আদারস এর সত্তাধীকারী আরিফ হোসাইন তুহিনের সভাপতিত্বে জেলার দুই শতাধিক রিটেইলারের উপস্থিততি শহরের এক কনভেনশন হলে এই সম্মেলন টি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্টীজ এর এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি জেনারেল ম্যানেজার আশিক আহমেদ, সিনিয়র ম্যানেজার মো. জাকির সিদ্দিক ও ডেপুটি ম্যনেজার ফজলে আজীম।
সভায় বক্তারা মেঘনারসেম সুপার ডিলাক্স সিমেন্টের গুণগত মান, বাজারজাতকরণ কৌশল এবং পরিবেশকদের জন্য প্রণোদনামূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে নির্মাণকাজে মেঘনাসেম সুপার ডিলাক্স সিমেন্টের বিশেষত্ব ও চাহিদা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে অনুষ্ঠানের একপর্যায়ে, উপস্থিত পরিবেশকদের মধ্যে উৎসাহ বাড়াতে এক র্যাফল ড্র পরিচালনা করা হয়। ড্র’র বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিস্ট্রিবিউটর মোহাম্মদ খোরশেদ আলম বলেন, নেঘাসেম সুপর ডিলাক্স সিমেন্টের বাজার সম্প্রসারণে পরিবেশকদের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় নোয়াখালীর নির্মাণ শিল্পে মেঘনাসেম সুপার ডিলাক্স আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।