সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

নোয়াখালী কোম্পানিগঞ্জে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মশাল মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৭৪ সময় দেখুন
নোয়াখালী কোম্পানিগঞ্জে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মশাল মিছিল

নোয়খালী প্রতিনিধি : নোয়াখালীতে ধানের শীষের প্রার্থীকে বয়কট করে মশাল মিছিল করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। তারা অভিযোগ করেছেন, মনোনীত প্রার্থী জামায়াতের প্রোডাক্ট এবং দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধেও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে নোয়াখালী ৫ আসনের কবিরহাট উপজেলার চর পার্বতী ইউনিয়নের চৌধুরী হাট বাজারে অনুষ্ঠিত হয় এই মশাল মিছিল। পরে সেখানে রাস্তা অবরোধ করে ধানের শীষের প্রার্থী মো. ফখরুল ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ‘আমরা বিএনপির কর্মীরা বেঁচে থাকতে কোনো জামায়াতের প্রোডাক্টকে ধানের শীষের প্রার্থী হিসেবে মেনে নেব না। ফখরুল ইসলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় সিনিয়র নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।

বিক্ষোভকারীরা বলেন, ‘যে ব্যক্তি আওয়ামী ফ্যাসিবাদ সরকারের সঙ্গে আতাত করে ব্যাংক খাতকে ধ্বংস করেছে, তাকে এই আসনে আমরা দেখতে চাই না।’

তারা দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এস আলমের সহযোগী ফখরুলের মনোনয়ন প্রত্যাহার করে যোগ্য ও ত্যাগী নেতাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর