শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? Kumkum Mohod wins Asian Games gold, secures India’s 2028 Olympic quota | Asian Games 2026 News Drishyam 3 Box Office: Ajay Devgn Gets Career’s Biggest Opener, Film Earns Rs 66 Crore | Bollywood News শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জেসিআই ঢাকা ডায়নামিকের ‘নূরের আলো’—সৌরবিদ্যুতে আলোকিত হচ্ছে এতিমখানা ও মাদ্রাসা কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত দুর্গাপূজার নিরাপত্তায় সরকারকে এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬৩ আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত ১১ জনকে বেরোবি থেকে স্থায়ী বহিষ্কার

নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ শোভাযাত্রা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৬১ সময় দেখুন
নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল  আনন্দ শোভাযাত্রা

নোয়াখালী প্রতিনিধি : শনিবার কেন্দ্রীয় কমিটি কর্তৃক নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি
ঘোষণার পর সোমবার আনন্দ মিছিল করার পর ফের আজ আনন্দ মিছিল করেছে নোয়াখালী জেলা ছাত্রদল।

বুধবার নোয়াখালী জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শহরে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে শনিবার কেন্দ্রীয় কমিটি কর্তৃক নতুন নেতৃত্ব ঘোষণার পর সোমবার ও বুধবার দুই দফায় বিশাল এই আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা।

নেতাকর্মীদের উচ্ছ্বাস ও মিছিল নিয়ে নতুন কমিটি ঘোষণার পর থেকেই নোয়াখালী জেলা ছাত্রদলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। এ সময় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের সময় নেতাকর্মীরা ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিকদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ায় নোয়াখালী জেলা ছাত্রদল আরও গতিশীল হবে। নতুন এই কমিটির নেতৃত্বে রাজপথের আন্দোলন-সংগ্রামে ছাত্রদল বরাবরের মতোই অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। মিছিলে জেলা ছাত্রদল ছাড়াও বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নোয়াখালী জেলা ছাত্রদলের এই নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এনবিএস রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউর রহমান রায়হান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর