নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা পুলিশ ২০ দিনের বিশেষ অভিযান পরিচালনা করে ২২৮ মামলা নিষ্পত্তি ও ১৪ টি অস্ত্র উদ্ধারের পাশাপাশি দেশীয় অস্ত্র উদ্ধার, পরোয়ানা নিষ্পত্তি, অপমৃত্যু মামলা নিষ্পত্তিসহ আইন – শৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক।
সোমবার বিকালে নোয়াখালী জেলা পুলিশ সুপার অডিটোরিয়াম সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্যগুলো তুলে ধরেন।
এ সময় জেলা পুলিশ সুপার বলেন, আমরা চেষ্টা করেছি গত ২০ দিনে পুলিশকে তা নিজেট যায়গায় ফিরে আনতে। তারই অংশ হিসেবে আমরা অপরাধ দমনে ও মামলা নিষ্পত্তির জন্য সকল থানায় বিশেষ মনিটরিং ব্যবস্থার মাধ্যমে এ কাজ গুলো সম্পূর্ণ করার চেষ্টা করি।
এ কয়দিনে আমাদের বিভিন্ন থানায় নিয়মিত মামলা রুজু হয় ১৪৮ টি যার মধ্যে নিয়মিত মামলা নিষ্পত্তি হয় ২২৮ টি, অপমৃত্যু মামলা রুজু হয় ১৫ টি অপমৃত্যু মামলা নিষ্পত্তি হয় ৪০ টি,পরোয়ানা রিসিভ হয় ১০৪০ পরোয়ানা নিষ্পত্তি হয় ২৩০৭ টি, আগ্নেয়াস্ত্র উদ্ধারের মধ্যে
পাইপগান-৪, একনলা বন্দুক-৩,এলজি-৬ ওয়ানশুটারগান-১টিসহ মোট১৪ টি উদ্ধার করা হয়।
এর মধ্যে দেশীয় অস্ত্র কিরিচ-১৩, চাইনিজ কুড়াল-১৬.ড্রেগার-১ লোহার রড-৭, করাত-৪, ছেনি-৫, দা-৮ ছোরা-১৪, রামদা-১৩, চাপাতি-২ অন্যান্য দেশীয় অস্ত্র-১১ টিসহ মোট ৯৩ টি উদ্ধার করা হয়।
মাদকের মধ্যে ইয়াবা ১৫৪৭পিচ, গাঁজা ৫ কেজি ৫৮৫ গ্রাম, ফেন্সিডিল ৭২ বোতল, চোলাইমদ- ১২.৫ লিটার।
বিভিন্ন মামলায় আলামত হিসেবে উদ্ধার হয়
ট্রাক ১, মোটরসাইকেল ২৫, কাভার্ডভ্যান ১, সিএনজি ১০ অটোরিক্সা ৫, পিকআপ ১, গরু ৩, অটোরিক্সার ব্যাটারী ৯, স্বর্ণ ২ ভরি ৭ আনা ৯ রত্তি, মোবাইল ২৮৬ টি, ভিকটিম ৭৪ ভ্যানগাড়ি, ১ বাইসাইকেল ১ টি।
পুলিশের লুন্ঠিত অস্ত্রের মধ্যে রয়েছে
গ্যাস সেল ১ টি, ৭.৬২ চায়না রাইফেল গুলি ৬ রাউন্ড, ১২ বোর শর্টগানের কার্তুজ-৬ রাউন্ড, এসএমজি এর ম্যাগাজিন১ টি এবং গ্যাসগান ১ টি।
এ ছাড়া ট্রাফিক পুলিচ কর্তৃক ২০৯ টি মামলায় ৭,২৯,৪০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীমসহ নোয়াখালীতে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।