মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

ন্যাশনাল ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৪৭ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা ২২ জুলাই, ২০২৫ বিকাল ৩:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সভায় ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি লোকশান হয়েছে (৫.৩০) টাকা যা ২০২৩ সালে হয়েছিল (৪.৬৫) টাকা, ২০২২ সাল ছিল (১০.১৩) টাকা, ২০২১ সালে আয় হয়েছিল .১২ টাকা ও ২০২০ সালে ছিল ১.১৮ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ১.১৫ টাকা যা ২০২৩ সালে ছিল ৭.৩০ টাকা, ২০২২ সালে ১৩ ছিল টাকা, ২০২১ সালে ছিল ১৬.১৩ টাকা ও ২০২০ সালে ছিল ১৬.৩২ টাকা।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৫০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৮৪ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৩২১৮ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৩২১ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৫৭০।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ জুন, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ১৫.৫৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩৮.২৩ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীদের হাতে রয়েছে .৩৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪৫.৮৭ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ৩.৩ টাকা থেকে ৮.৮ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৪.১ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৪.১ টাকা। ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর