সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

পটুয়াখালী জেলা বার নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ৬ পদে আওয়ামীলীগ জয়ী – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৫ সময় দেখুন
পটুয়াখালী জেলা বার নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ৬ পদে আওয়ামীলীগ জয়ী – Corporate Sangbad


আইন-আদালত

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ৬ টি পদে আ’লীগ এবং সহ-সভাপতিসহ ৩ টি পদে বিএনপির বিজয় হয়েছে।

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদকসহ ৬টি পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এবং সহ-সভাপতিসহ ৩টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীর বিজয় হয়েছে।

এ নির্বাচনে সভাপতি পদে আওয়ামীলীগ সমর্থিত এম শাহাবুদ্দিন ২৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত প্রার্থী মো. ইউনুচ আলী মোল্লা পেয়েছেন ২২০ ভোট। সাধারন সম্পাদক পদে আওয়ামীলীগের মো. ফিরোজ আলম ৩০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী বিএনপির প্রার্থী মো. আফজাল হোসেন তালুকদার পেয়েছে ১৫২ ভোট।

সহ-সভাপতি পদে ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. নিজাম উদ্দিন হেলালী, তার প্রতিদ্বন্দী আওয়ামীলীগের প্রার্থী মো. শাহজাহান আলী হাওলাদার পেয়েছেন ২০২ ভোট। সহ-সাধারণ সম্পাদক দুটি পদে নির্বাচিত আ’লীগের সুব্রত চন্দ্র শীল ২৫৩ ভোট ও বিএনপির প্রার্থী নির্বাচিত মো. কামরুল হাসান পেয়েছেন ২২৯ ভোট, লাইব্রেরী পদে আ’লীগের মিসেস লুৎফুন্নেছা বেগম ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দী বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল নোমান পেয়েছেন ২২১ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় আ’লীগের ফজিলাতুন্নেছা নির্বাচিত হয়েছেন।

সদস্য দুটি পদে নির্বাচিত আ’লীগের মো. ফরিদ আহমেদ আবির ২৬৯ ভোট ও বিএনপির নির্বাচিত মো. আশিকুর রহমান তুষার ২৬২ ভোট।
উক্ত নির্বাচনে ৪৭৬ জন ভোটারের মধ্যে ৪৬৩ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন বলে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. নিজাম উদ্দিন আহমেদ জানান। নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য হলেন এড. লক্ষ্মী নারায়ন পাল ও এড. আলহাজ্ব মো. আবুল কাশেম খান।
নির্বাচিত সভাপতি এম শাহাবুদ্দি ও সাধারন সম্পাদক ফিরোজ আলম বারের সম্মানিত সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বারের ঐতিহ্য, মর্যাদা এবং গঠনতন্ত্র মোতাবেক আইনজীবীদের অধিকার ও সুনাম রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর